admin
প্রকাশিত: 10:32 PM, October 7, 2024
সিলেটে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রীধারী কর্মরত সার্ভেয়ারদের ন্যায্য বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার দাবিতে ‘বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ’ সোমবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পূর্ণদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করে।
গত (১১ সেপ্টেম্বর) থেকে (৩ অক্টোবর) পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করার পর, আন্দোলনকারীরা সরকারের প্রতি তাদের ন্যায্য অধিকার বাস্তবায়নের আহ্বান জানাচ্ছে।
১৯৯৪ সালের ১৯ নভেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী, সার্ভে ডিপ্লোমা ধারীদের অন্যান্য ডিপ্লোমা ডিগ্রীধারীদের সঙ্গে সমান মর্যাদা ও বেতন স্কেল প্রদানের জন্য ২৩ বছর ধরে তারা সংগ্রাম করে আসছে।
আন্দোলনকারীরা জানান, সার্ভেয়িং ডিপ্লোমা প্রকৌশলীরা ডিজিটাল ভূমি জরিপ, ভূমি ব্যবস্থাপনা, সড়ক ও সেতুর নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও, তাদের ন্যায্য দাবি পূরণে সরকার কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না।
আগামীকাল মঙ্গলবার (৮ অক্টোবর) মধ্যে ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়ন না হলে, আন্দোলনকারীরা সংবাদ সম্মেলন করে পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলে জানান।
সার্ভে ডিপ্লোমা প্রকৌশলীদের এই আন্দোলনে সকলকে একাত্মতা প্রকাশের আহ্বান জানানো হয়েছে। তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চায়, যেন বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা তাদের ন্যায্য অধিকার পায়।
এসময় উপস্থিত ছিলেন- মোহাম্মদ দেলোয়ার হোসেন, সার্ভেয়ার, এলএ শাখা, সিলেট , মোঃ আবু বক্কর সিদ্দিক, সার্ভেয়ার, উপজেলা ভূমি অফিস, দক্ষিণ সুরমা , মোঃ মাহবুবুর রহমান, সার্ভেয়ার, এলএ শাখা, সিলেট, মোঃ নুরুর রহমান, সার্ভেয়ার, এলএ শাখা, সিলেট, আব্দুল হালিম মজুমদার, সার্ভেয়ার, উপজেলা ভূমি অফিস, গোলাপগঞ্জ, রফিকুল ইসলাম, সার্ভেয়ার, এলএ শাখা, সিলেট, নাজমুল হক,সার্ভেয়ার, উপজেলা ভূমি অফিস, সিলেট সদর, মোঃ ওমর ফারুক, সার্ভেয়ার, মহানগর রাজস্ব সার্কেল, মোঃ হযরত আলী, সার্ভেয়ার, এলএ শাখা, সিলেট, মোঃ মাছুম বিল্লাহ চৌধুরী, ওসমানী নগর, এলজিইডি প্রমূখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।