admin

প্রকাশিত: 12:24 PM, October 8, 2024

তাপসী তাবাসসুম, সেট-রিসেট বাটন

যুক্তরাজ্য থেকে ডাঃ আলী জাহান

তাপসী তাবাসসুম, সেট-রিসেট বাটন

১. ইউরোপের কোনো এক দেশে এক বাংলাদেশি রাষ্ট্রদূতের কাহিনী দিয়েই শুরু করি। দেশের অ্যাম্বাসি তো নয়, যেন দলীয় কার্যালয়। বিদেশের মাটিতে সরকারি দলবাজ বাংলাদেশি নাগরিকদের সঙ্গে এমন কোনো দলীয় অনুষ্ঠান নেই যেখানে তিনি উপস্থিত হননি। সরকারি কর্মকর্তার চাইতে দলীয় পরিচয়টাকে তিনি শিল্পের পর্যায়ে নিয়ে যান। হঠাৎ একদিন দেখি বাংলাদেশের প্রধানমন্ত্রীর ইউরোপের এদেশ সফরে ওনার শাড়ির সাথে ম্যাচ করে এই রাষ্ট্রদূত একই রঙের শাড়ি পড়েছেন। ৫ আগস্টের পট পরিবর্তনের পরের দিনেই দেখি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি নতুন সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন। তবে তার সে আনুগত্য নতুন সরকার গ্রহণ করেনি। রাষ্ট্রদূতের চাকরি হারিয়েছেন। তাকে ঢাকায় পররাষ্ট্র দপ্তরের অফিসে ফিরিয়ে নেয়া হয়েছে। সবকিছু সেট করা ছিল। হয়তো এই রাষ্ট্রদূত কখনো চিন্তাও করতে পারেননি যে একদিন রিসেট বাটনে ক্লিক পড়তে পারে।

২. বহুল আলোচিত নীলফামারীর নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মির ফেসবুক স্ট্যাটাস এবং পরবর্তীতে দেয়া বক্তব্য শুনে সকলের মতো আমিও অবাক হয়েছি। সরকারি পদে থেকে সরকারের বিরুদ্ধে সরাসরি বক্তব্য দেয়ার এ দুঃসাহস তিনি কোথায় পেলেন? গণ-আন্দোলনের মাধ্যমে আসা বর্তমান সরকার প্রধানকে নিয়ে হাসি-মশকরা (কাউন্টডাউন শুরু হয়ে গেছে মহাশয়) করার দুঃসাহস এই নির্বাহী ম্যাজিস্ট্রেট কীভাবে পেলেন?

৩. তাপসীদের সংখ্যা অনেক। কেউ কেউ ঘাপটি মেরে বসে আছেন। কারো কারো উপর রিসেট বাটন ক্লিক করা হয়েছে। কেউ কেউ সেট বাটন নিয়ে রিসেট বাটনে ক্লিক পড়ার ভয়ে আছেন।

৪. নিকট অতীতে বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি নিয়োগ দেয়ার পর সেই রাজনৈতিক উপাচার্যরা প্রকাশ্যে রাজনৈতিক বক্তব্য এবং কার্যকলাপে অংশ নিয়েছেন। নিয়োগ পাওয়ার পর অনেকেই দলীয় স্লোগান দিয়ে পার্টি দিয়েছেন। তাদের ব্যাপারে আগের সরকার যেহেতু কোনো পদক্ষেপ নেয়নি, তাদেরকে থামানোর ব্যবস্থা করেনি, তাই তাপসীদের সংখ্যা বেড়েছে। কিন্তু উনাদের খেয়াল নেই যে দলীয় সরকারের মৃত্যু হয়েছে। সরকারি দায়িত্বে থেকে দলবাজ লোকদের মতো কথা বললে তাদেরকে পরিণতি ভোগ করতে হবে। তাদের অবস্থান যে রিসেট বাটনে পড়ে ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে সেই হুঁশজ্ঞান সম্ভবত হারিয়ে ফেলেছেন।

৫. কথা হচ্ছে যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মতো একটি পদে থেকে সরকারকে নিয়ে হাসি মশকরা করা এবং হুমকি-ধামকি দেয়া কি সরকারি চাকরির শর্তগুলো ভঙ্গ করেছে? অবশ্যই করেছে। সরকারের সমালোচনা করতে চাইলে, সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়ে যা ইচ্ছে বলুন। কিন্তু সরকারি চেয়ারে বসে সরকারের সমালোচনা করা শুধু অন্যায় নয় বরং অনৈতিকও বটে।

৬. তাপসী তাবাসসুমকে প্রথমে ওএসডি করা হয়েছে। পরে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত চলছে। অতীত ইতিহাস বলে এই তদন্ত হয়তোবা কখনো শেষ হবে না। সকলের অগোচরে হঠাৎ করেই তাকে কোথাও হয়তো পোস্টিং দেয়া হবে। অতীতে তাই হয়েছে। আবার কি তাই হবে? রিসেট বাটনে চাপ না দিলে তাপসীরা থামবেন না। এ বাটনে চাপ দেয়ার এখনই সময়। তা না হলে অনেক দেরি হয়ে যাবে।

৭. ভালো কথা, কেউ কেউ বলছেন তাপসী তাবাসসুম ইউরোপ বা আমেরিকার কোনো দেশের রাজনৈতিক আশ্রয় পাবার ভিত্তি তৈরি করছেন। আমি অবাক হবো না যদি হঠাৎ করে ইউরোপ বা আমেরিকার কোনো দেশে তাপসীকে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করতে দেখি। পাসপোর্টের রিসেট বাটনে চাপ দিন। না হলে হঠাৎ করে দেখবেন উনি বিদেশে বসে স্ট্যাটাস লিখছেন- ড. ইউনূসের বিরুদ্ধে। নতুন বাংলাদেশের বিরুদ্ধে। আগস্ট বিপ্লবের বিরুদ্ধে।

লেখক- সাবেক সরকারি কর্মকর্তা (বিসিএস স্বাস্থ্য)

কনসালটেন্ট সাইক্রিয়াট্রিস্ট, যুক্তরাজ্য

সাবেক পুলিশ সার্জন, যুক্তরাজ্য পুলিশ

alijahanbd@gmail.com

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির