editor

প্রকাশিত: 11:26 AM, September 13, 2020

৮৯০ কোটি টাকার বাজেট ঘোষণা করলো রসিক

৮৯০ কোটি টাকার বাজেট ঘোষণা করলো রসিক

2

রাস্তা-ঘাট, ড্রেনেজ ও শ্যামাসুন্দরী খালের উন্নয়নে গুরুত্ব দিয়ে ৮শ ৯০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে রংপুর সিটি কর্পোরেশন (রসিক)।

4

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রসিকের সভাকক্ষে মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ২০২০-২১ অর্থবছরের এই বাজেট ঘোষণা করেন।

3

ঘোষিত ৮৮৯ কোটি ৫৫ লাখ ৩ হাজার ৫৫৮ টাকার বাজেটে প্রস্তাবিত রাজস্ব আয় ও ব্যয় ধরা হয়েছে ৮৮ কোটি ৫১ লাখ ৪ হাজার ৫৪০ টাকা। বাজেটে উন্নয়ন খাতে বরাদ্দ ধরা হয়েছে ৮০১ কোটি ৩ লাখ ৯৯ হাজার ১৮ টাকা। এতে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৫১৪ কোটি টাকা।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব তহবিল হতে সাধারণ সংস্থাপন খাতে ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি ২৭ লাখ টাকা, শিক্ষা খাতে ৭০ লাখ টাকা, স্বাস্থ্য খাতে ৫ কোটি ৪৫ লাখ টাকা, বর্জ্য ব্যবস্থাপনা খাতে ৫ কোটি ৯২ লাখ টাকা, পানি সরবরাহ খাতে ২ কোটি ১১ লাখ টাকা। এছাড়, অন্যান্য খাতে ৯ কোটি ৩৫ লাখ টাকা, রাজস্ব উদ্বৃত্ত উন্নয়ন হিসাবে স্থানান্তর ৫ কোটি টাকা এবং সমাপনী স্থিতি ১০ কোটি ৭১ লাখ ৪ হাজার ৫৪০ টাকা ব্যয় ধরা হয়েছে।

এ সময় মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের মানুষের সেবায় দৃশ্যমান উন্নয়ন দেখতে চান। আমরা মানুষের নাগরিক সুবিধা নিশ্চিতকরণে প্রকল্প বাস্তবায়নে অগ্রাধিকার দিয়ে কাজ করছি। আশা করা যায় আগামী অর্থবছরের মধ্যে রংপুরের উন্নয়নের বেশকিছু দিক দৃশ্যমান হবে। বাস্তব সম্মত উন্নয়ন দৃশ্যমান হওয়ার সঙ্গে সঙ্গেই রংপুর মহানগরীর দৃশ্যপট বদলে যাবে।

7

এ সময় রসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা, প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটুসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও বিভিন্ন শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

5

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

6 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

2 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

1 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

1 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

5 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

7 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

6 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

7 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে

1
7