editor

প্রকাশিত: 8:03 PM, October 10, 2024

বিএনপি ক্ষমতায় গেলে সংখ্যালঘু নির্যাতনের বিচার হবে : খন্দকার মুক্তাদির

সিলেটের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন

বিএনপি ক্ষমতায় গেলে সংখ্যালঘু নির্যাতনের বিচার হবে : খন্দকার মুক্তাদির

সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত

সিলেট নগরীর বিভিন্ন পূজা মণ্ডপে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে ‘সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত’ উল্লেখ করে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশ সত্যিকার অর্থেই একটা অসাম্প্রদায়িক, সম্পূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র। এই শারদীয় দুর্গাপূজা আপনাদের জীবনে অনাবিল আনন্দ নিয়ে আসুক, একটা সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করুক। বাংলাদেশ সত্যিকার অর্থেই একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত হয়ে থাকুক। এই কামনা করছি, এই প্রত্যাশা করছি। সম্প্রীতি রক্ষায় আমরা সর্বদা সোচ্চার, দেশের মানুষ স্বাধীনভাবে নিজেদের ধর্ম পালন করবে। আমরা আশা করি, এই আনন্দ উৎসব আপনারা সুন্দরভাবে পালন করবেন। আমরা আপনাদের পাশে আছি। যাতে আপনাদের দুর্গা উৎসব পালনে কোনো সমস্যা না হয় সেদিকে আমাদের নজর থাকবে।

তিনি আরোও বলেন, আমরা একটা ভয়াবহ দানবীয় শক্তিকে পরাজিত করে সম্ভাবনা সৃষ্টি করতে সক্ষম হয়েছি, যেখানে আমাদের একটা নতুন বাংলাদেশ নির্মাণ করার সুযোগ সৃষ্টি হয়েছে, যেখানে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, ধর্মান্ধ, সাম্প্রদায়িকতা থাকবে না, এক বর্ণের সঙ্গে আরেক বর্ণের প্রতিশোধ ও প্রতিহিংসা থাকবে না। বিগত ১৭ বছর স্বৈরাচার আওয়ামী লীগ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর, স্থাপনায় হামলা-অগ্নিসংযোগ চালিয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে বিচার হবে। স্বৈরাচারী শেখ হাসিনা লুটপাট করে দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু এখন রয়ে গেছে তার দোসরা। তাদের ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় সিলেট নগরীর নাইওরপুলস্থ রামকৃষ্ণ মিশন সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন কালে উপরোক্ত কথা গুলো বলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, রামকৃষ্ণ মিশন সিলেটের সম্পাদক স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ, সদস্য ডা. পরেশ দেবনাথ, এডভোকেট দেবতোষ দেব, কোষাধ্যক্ষ চন্দন দত্ত, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েছ লোদী, নজিবুর রহমান নজিব, বাপ্পু সেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুবব, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অর্জুন ঘোষ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সহ-সভাপতি আহমদ শুয়েব, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির