admin

প্রকাশিত: 9:44 PM, October 11, 2024

ফ্যাসিবাদ মুক্ত দেশে আনন্দের সাথে দুর্গোৎসব উদযাপন হচ্ছে : খন্দকার মুক্তাদির

ফ্যাসিবাদ মুক্ত দেশে আনন্দের সাথে দুর্গোৎসব উদযাপন হচ্ছে : খন্দকার মুক্তাদির

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আনন্দের সাথে দুর্গোৎসব উদযাপন হচ্ছে। বাংলাদেশে সকল ধর্মের মানুষ এখন নিরাপদ। ছাত্র-বিপ্লবের গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে পদত্যাগ করে গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান নেন। সেখানে বসে নানা ষড়যন্ত্র করছেন। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে নেতাকর্মীরা অন্তর্র্বতীকালীন সরকারের পাশে থেকে প্রতিটি ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে। এখন তারা হতাশ হয়ে নানা গুজব ছড়াচ্ছে। এই গুজবে দেশের গণতন্ত্রকামী মানুষ পা দেবে না।

তিনি আরোও বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকার কর্তৃক গুম, খুন, হত্যা ও ব্যাপক দুর্নীতি অনিয়মসহ, স্বৈরাচারিতার শীর্ষে পৌঁছে গিয়ে ছিল। তারা দেশের সকল স্তরে দলীয় করণ করেছে। স্বৈরাচারি শাসক খুনি শেখ হাসিনাকে ছাত্র-জনতার তুমুল আন্দোলনের তোপের মুখে দেশে থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বিগত দেড়যুগ যাবত জাতীয়তাবাদী দলের নেতাকর্মী ও দেশবাসীর উপর নির্যাতন-নিপীড়ন করেছে আওয়ামী লীগ। সেই দীর্ঘ আন্দোলনের ফসল জুলাই ও আগস্টের নতুন স্বাধীনতা।

তিনি শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সিলেট সিটি ও সদর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনের ২য় দিনে নগরীর আখালিয়া কালিবাড়ি, করেরপারা শাপলা সংঘ ও সদর উপজেলা বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন কালে উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সাবেক যুগ্ম আহবায়ক ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, আখালিয়া কালিবাড়ি পূজা কমিটির সভাপতি পান্না দে, সাধারণ সম্পাদক পিক পাল, করেরপারা শাপলা সংঘ পূজা কমিটির সভাপতি প্রকৌশলী রঞ্জিত চৌধুরী, সাধারণ সম্পাদক কনক মজুমদার, স্থায়ী কমিটির সভাপতি রতন মজুমদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খাঁন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, নিজ নিজ পূজা আয়োজক কমিটির নেতৃবৃন্দ ও বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং স্থানীয় ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। -বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির