admin

প্রকাশিত: 11:18 PM, October 12, 2024

স্বৈরাচারের দোসরদের পূর্ণবাসনের চেষ্টা একটি মহলের

স্বৈরাচারের দোসরদের পূর্ণবাসনের চেষ্টা একটি মহলের

সিলেট চেম্বার ও মোহামেডান স্পোটিং ক্লাবসহ বিভিন্ন কমিটিতে স্থান দিয়ে ফালাহ উদ্দিন আলী আহমদ ও তার ভাতিজা ফখর উস সালেহিন নাহিয়ানকে পূর্ণবাসনের চেষ্টা চলছে বলে সমাজিক যোগাযোগ মাধ্যমে দাবী করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটিতে স্টার প্যাসিফিক হোটেলের মালিক ফখর উছ সালেহীন নাহিয়ান যুগ্ম সম্পাদকের দায়িত্ব পেয়েছে। এই ক্লাবে অনেকেই দায়িত্ব পেয়েছেন যারা পূর্বে কোন দিন ক্লাবের সাথে সম্পৃক্ত ছিলেন না। এই ক্লাব সম্পর্কে কিছু জানেন না।

এই চাচা ও ভাতিজার বিরুদ্ধে সিলেট চেম্বার ও শেয়ার বাজার ধ্বংস সহ নানা ধরনের অভিযোগ আছে। তারা সিলেট চেম্বার অব কমার্সকে পুজি করে নানা ধরনের অপর্কমে লিপ্ত ছিলেন। বিগত দিন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা হতে তাদের হোটেল স্টার প্যাসিফিক থেকে। ইদানিং দেখা যাচ্ছে এই হোটেল থেকে বিএনপি সিলেট জেলা ও মহানগরের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ফালাহ উদ্দিন আলী আহমদ বড় ভাই ফখর উদ্দিন আলী আহমদ আওয়ামী লীগের পদবী ব্যবহার ২০২৪ সালের অবৈধ বিরোধী দল বিহীন, অগণতান্ত্রিক নির্বাচনের একজন প্রার্থী ছিলেন। এছাড়াও তিনি তার ছেলের বউকেও বাংলাদেশ আওয়ামী লীগের পদে নিয়ে আসেন।

বিগত স্বৈরাচারী আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা ও ড. একে আব্দুল মোমেনের সফরসঙ্গী হয়েও বিদেশ ভ্রমন করতে প্রতিনিয়ত। সিলেট-১ আসনের সাবেক এমপি ও সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কতটুকু কাছের মানুষ হলে এমন সুযোগ মিলে এটি এখন প্রশ্ন? কিন্তু আফসোস বিএনপির নজরে তা আসেনি, নাকি নজরে এসেও তারা তা উপেক্ষা করে তাদের সাথে কোন কারণে হাত মিলিয়েছেন, কিসের বিনিময়ে সেটাও কিন্তু এখন সন্দেহজনক।

এই বিশাল আওয়ামী পরিবারকে আবারও সিলেটের মাটিতে ঠাই দিতে মরিয়া সিলেট বিএনপির এক প্রভাবশালী এক নেতা। গত ৫ আগস্টের পর আরো বেশ কিছু অভিযোগের তীর তার দিকে কিন্তু তিনি থেমে নেই। যে ফালাহ উদ্দিন আলী আহমদকে বার বার সিলেটের সকল ব্যবসায়ী মহল থেকে অনুরোধ করা হয় বেআইনি এবং অনির্বাচিত পরিচালকদের সাথে নিয়ে দি সিলেট চেম্বার অব কমার্স-এর পদ থেকে পদত্যাগের করে নিরপক্ষ এবং সুষ্ঠু একটি নির্বাচন করার জন্য কিন্তু কি কারণে এবং কার ছত্রছায়ায় ব্যবসায়ীদের মতের বিরুদ্ধে অবস্থান নিলেন তিনি, তা জানতে আমাদের অনুসন্ধানী টিম মাঠে নামে। এর পরিপ্রেক্ষিতে অনেক চাঞ্চল্যকর তথ্য আমাদের কাছে এসেছে যা আমরা আগামীতে আপনাদের সামনে তুলে ধরবো।

এদিকে একজন তার ব্যবহারিত ফেইসবুকের লিখেছেন :

‘২৪ এর ভুয়া নির্বাচনে সিলেটের দুটি আসন থেকে নৌকার মনোনয়ন কিনেছিলেন সিলেটের আলোচিত ব্যবসায়ী ফখরউদ্দিন আলী আহমদ
তিনি আওয়ামীলীগ করেন বলেই কিনেছিলেন এটা তার অধিকার কিন্তু ওই বিনাভোটের ভুয়া নির্বাচন সম্পর্কে সারা বিশ্ব এবং সারা বাংলাদেশের মানুষ নেতিবাচক ধারণা পোষন করেছিলো একবারও কি উনার বিবেকে বাঁধা দিলোনা !
দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি যে নির্বাচন
বয়কট করেছে সেই ভুয়া নির্বাচনে কেন যাবো ?
তিনি মনোনয়ন কিনেছিলেন কারণ তিনিও স্বৈরতন্ত্রের ঘনিষ্ট এবং স্বৈরতন্ত্রে বিশ্বাসী ছিলেন
এবার আসি নতুন একটি প্রসঙ্গে মোহামেডান ক্লাব হচ্ছে বাঙালি মুসলিম জাতীয়তাবাদের অন্যতম শৌর্যের প্রতীক
দুই বাংলায় মোহামেডান ক্লাব প্রতিষ্ঠার পেছনের গল্প ঘাটলে সব পেয়ে যাবেন
সিলেট মোহামেডান ক্লাবের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে নাহিয়ানকে যার পিতা স্বৈরতন্ত্র আর ভুয়া নির্বাচনী প্রথার ঘোর সমর্থক
এবং নাহিয়ান নিজে ছিলেন গত ১৬ বছর ব্যাংক লুটপাটের মহানায়ক সালমান দরবেশদের ঘনিষ্ট হয়ে
এই বলয়ের সাথে তার সখ্যতা চোখে পড়ার মতো
যে কথা বলতে চাচ্ছিলাম – কলকাতা মোহামেডান আর ঢাকা মোহামেডান প্রতিষ্ঠার পেছনের যে মুসলিম জাতীয়তাবাদ বৈষম্যহীন সমাজ ব্যবস্থার অঙ্গীকার
ছিলো গতকাল সিলেট মোহামেডানের কমিটি গঠনে
তার ছিটেফোঁটাও দেখা যায়নি
বরংচ স্বৈরাচারের ঘনিষ্ট মিত্রদের স্পেস দেয়া হয়েছে ষ
এর দ্বায়ভার কে নেবে ?

https://www.facebook.com/photo?fbid=1950287342043302&set=pcb.1950287548709948

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির