editor

প্রকাশিত: 5:26 PM, October 14, 2024

অফিসার ক্যাডেট নিচ্ছে বিমানবাহিনী, আবেদন করবেন যেভাবে

অফিসার ক্যাডেট নিচ্ছে বিমানবাহিনী, আবেদন করবেন যেভাবে

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিমানবাহিনী। বাহিনীটিতে ৯২ বিএএফএ কোর্সে অফিসার ক্যাডেট পদে জনবল নিয়োগ দেবে। আগামী ১ নভেম্বর থেকে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। অফিসার ক্যাডেট পদে নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদনের সুযোগ পাবেন।

পদের নাম: অফিসার ক্যাডেট

জনবল নিয়োগ: ৯২ বিএএফএ কোর্সের ৪টি শাখা।

শাখাসমূহ: জিডি (পি), লজিস্টিক/ এটিসি/ এডিডব্লিউসি/ মিটিওরলজি, অ্যাডমিন, ফিন্যান্স

যোগ্যতা

জিডি (পি) শাখার জন্য এসএসসি ও এইচএসসি (বিজ্ঞান) উভয় পরীক্ষায় জিপিএ-৪.৫০ এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ। ও লেভেলে পদার্থ, গণিতসহ কমপক্ষে পাঁচটি বিষয়ে লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ ও গণিতে কমপক্ষে লেটার গ্রেড বি।

লজিস্টিক/ এটিসি/ এডিডব্লিউসি/ মিটিওরলজি শাখার জন্য এসএসসি ও এইচএসসি (বিজ্ঞান) উভয় পরীক্ষায় জিপিএ-৪.৫০ এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ। ও লেভেলে পদার্থ, গণিতসহ কমপক্ষে পাঁচটি বিষয়ে লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ ও গণিতে কমপক্ষে লেটার গ্রেড বি।

অ্যাডমিন শাখার জন্য এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় যেকোনো শাখায় ন্যূনতম জিপিএ-৪.৫০। ও লেভেলে কমপক্ষে পাঁচটি বিষয়ে লেটার গ্রেড বি এবং এ লেভেলে দুটি বিষয়ে লেটার গ্রেড বি।

ফিন্যান্স শাখার জন্য এসএসসি ও এইচএসসি (ব্যবসায় শিক্ষা শাখা) উভয় পরীক্ষায় যেকোনো শাখায় ন্যূনতম জিপিএ-৪.৫০। উভয় পরীক্ষায় হিসাববিজ্ঞানে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে। ও লেভেলে হিসাব বিজ্ঞানসহ কমপক্ষে পাঁচটি বিষয়ে লেটার গ্রেড বি এবং এ লেভেলে হিসাব বিজ্ঞানসহ দুটি বিষয়ে লেটার গ্রেড বি।

বৈবাহিক অবস্থা

প্রার্থীকে অবিবাহিত হতে হবে

বয়সসীমা

২০২৫ সালের ২৩ জুন তারিখে বয়স ১৬ বছর ৬ মাস থেকে ২২ বছরের মধ্যে হতে হবে।

উচ্চতা

পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৬৪ ইঞ্চি, বুকের মাপ কমপক্ষে ৩২ ইঞ্চি, প্রসারণ ২ ইঞ্চি। নারী প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা জিডি (পি) শাখার জন্য ৬৪ ইঞ্চি, অন্যান্য শাখার জন্য ৬২ ইঞ্চি, বুকের মাপ কমপক্ষে ২৮ ইঞ্চি, প্রসারণ ২ ইঞ্চি।

ওজন

উভয় প্রার্থীদের ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী হতে হবে।

দৃষ্টিশক্তি

জিডি (পি) শাখার প্রার্থীদের জন্য দৃষ্টিশক্তি ৬/৬ এবং এটিসি/ এডিডব্লিউসি শাখার প্রার্থীদের জন্য ৬/১২ এবং লজিস্টিকস, অ্যাডমিন, ফিন্যান্স ও মিটিওরলজি শাখার জন্য ৬/৬০ পর্যন্ত।

প্রশিক্ষণ ও কমিশন

বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ১০ সপ্তাহসহ বাংলাদেশ বিমানবাহিনী একাডেমিতে তিন বছরমেয়াদি প্রশিক্ষণ শেষে ফ্লাইং অফিসার পদবিতে নিয়মিত কমিশন প্রদান করা হবে। কমিশনপ্রাপ্তির পরবর্তী এক বছরসহ মোট চার বছরমেয়াদি স্নাতক ডিগ্রি প্রদান করা হবে।

সুযোগ-সুবিধা

প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটদের মাসিক বেতন ১০ হাজার ৫০০ টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতা দেওয়া হবে।

আবেদনের শেষ সময়

০৫ এপ্রিল ২০২৫।

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদনের জন্য বিমানবাহিনীর ওয়েবসাইটে প্রবেশ করে ‘অ্যাপ্লাই নাউ’ অপশনে ক্লিক করতে হবে। সেখানকার নির্দেশনা অনুযায়ী নিবন্ধন করতে হবে। নিবন্ধন ফি বাবদ ১০০০ টাকা পাঠাতে হবে। এরপর ইউজার আইডি ও পাসওয়ার্ড পেলে লগইন করে অনলাইনে আবেদনপত্র পূরণ করে প্রিন্ট করতে হবে। প্রাথমিক লিখিত পরীক্ষার নির্ধারিত তারিখে সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, অন্য সনদের সত্যায়িত ফটোকপিসহ বিমানবাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন:

https://joinairforce.baf.mil.bd/job-circular/officer

Officer Schedule

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির