editor

প্রকাশিত: 1:11 PM, October 16, 2024

চলছে মা ইলিশ সংরক্ষণ অভিযান, কঠোর অবস্থানে প্রশাসন

চলছে মা ইলিশ সংরক্ষণ অভিযান, কঠোর অবস্থানে প্রশাসন

শরিয়তপুর প্রতিনিধিঃ মা ইলিশ সংরক্ষণ করতে সরকার পদ্মা-মেঘনা নদীতে ইলিশ ধরা, পরিবহন, মজুদ ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে। মা ইলিশ সংরক্ষণ করতে শরীয়তপুরে প্রশাসনের যৌথ সভায় আরো কঠোর অবস্থান গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মা ইলিশ সংরক্ষণ বিষয়ক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তারা জানান, এবছর মা ইলিশ সংরক্ষণে সরকার নিষিদ্ধ ঘোষিত সময়ে এখনও পর্যন্ত নদীতে কোনো জেলে মাছ ধরার উদ্দেশ্য নামতে পারেনি। জেলা প্রশাসন, মৎস বিভাগ, পুলিশ ও নৌ পুলিশের কঠোর অবস্থানের কারণে এখন পর্যন্ত সফল ভাবেই সংরক্ষণ করা হয়েছে ইলিশ। আগামি ৩ নভেম্বর পর্যন্ত মা ইলিশ রক্ষায় জেলা প্রশাসন, মৎস বিভাগ ও পুলিশ প্রশাসন আরো কঠোর অবস্থান নিশ্চিত করার জন্য সভায় উপস্থিত সংশ্লিষ্টদের বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়।

চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার মুশফিকুর রহমান বলেন, মা ইলিশ রক্ষায় এবছর নৌ পুলিশের ভূমিকা প্রশংসনীয়। মা ইলিশ রক্ষায় সংশ্লিষ্ট সকল দপ্তরকে সহযোগিতা করা হবে। নৌ পুলিশের পর্যাপ্ত জনবল রয়েছে, যে কোনো মূল্যে মা ইলিশকে রক্ষা করতে হবে।

সভাপতির বক্তব্যে শরীয়তপুরের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সাদিয়া জেরিন বলেন, নদী পথে মা ইলিশ রক্ষায় প্রশাসনকে বিভিন্ন দিক থেকে বেগ পেতে হয়। এবছর এখন পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ করার অভিযান সফল ভাবে করতে পেরেছে প্রশাসন। মৎস বিভাগ, নৌ পুলিশ ও পুলিশের সমন্বয়ে যৌথভাবে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করলে সফলভাবে মা ইলিশ সংরক্ষণ করা যাবে। সকলে যৌথভাবে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করবেন।

সভায় উপস্থিত ছিলেন শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, মৎস বিভাগের প্রধান কর্মকর্তা মো. হাদিউজ্জামানসহ অন্যান্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, মৎস কর্মকর্তা প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ