editor

প্রকাশিত: 5:05 PM, October 16, 2024

সিলেটে সবজির বাজারে চড়া দাম, দিশেহারা ক্রেতা

সিলেটে সবজির বাজারে চড়া দাম, দিশেহারা ক্রেতা

রুবেল মিয়া: আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পর সিলেটে সবজির বাজারে কিছুদিন স্বস্তি ফিরলেও এখন আবার আগুনরে মত জ্বলছে সবজির বাজার দর। অতিরিক্ত চড়া দামে সবজি কিনে ক্রেতাদের মধ্যে বাড়ছে অসন্তোষ।

ক্রেতারা বলছেন, মাছ, মাংসের সাথে সবজি নিত্যে প্রয়োজনীয় বাজার। কিছুদিন আগে দাম কমলেও এখন আবার এত বেশি দামে কেনা সম্ভব হচ্ছে না। ফলে ক্রেতারা ক্ষোভে ফেঠে উঠছেন। নগরের বন্দর বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে বাজারে গিয়ে দেখা যায়, কাঁচামরিচ ৪০০ প্রতি কেজি টাকা, বেগুন প্রতি কেজি ৯০ টাকা, লুবি প্রতি কেজি ৮০ টাকা, টমেটো প্রতি কেজি ১৮০ টাকা, শসা প্রতি কেজি ৬০ টাকা, কেরেলা প্রতি কেজি ৮০ টাকা, ফুলকপি প্রতি কেজি ১৫০ টাকা, মুকি প্রতি কেজি ৬০ টাকা, ঢেরস প্রতি কেজি ৬০ টাকা, সিম প্রতি কেজি ২৫০ টাকা, মুলা প্রতি কেজি ৬০ টাকা, কাকরুল প্রতি কেজি ১০০ টাকা, ধনিয়া প্রতি কেজি ২৫০ টাকা, পেঁপে প্রতি কেজি ১৪০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৬৫ টাকা, ঝিঙ্গা প্রতি কেজি ৬০ টাকা, পুইশাক প্রতি আটা ৪০ টাকা, কলমি শাক ২০ টাকা, লাল শাক ২০ টাকা। এছাড়া প্রতি কেজি আলু ৬০ টাকা, পেঁয়াজ ১২০ টাকা, রসুন ২০০ টাকা, আদা ৩৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৪০ থেকে ১৫০ টাকা, পাকিস্তানি মুরগি ২৮০ টাকা দরে বিক্রি হতে দেখা যায়।

সবজির দামের সাথে মাছের অতিরিক্ত দামের কারণে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। ক্রেতারা জানান, সবজির দাম সাধ্যের মধ্যে থাকলেও মাছের দাম ধরাছোঁয়ার বাইরে।

অমর নামের এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি মেকানিকের কাজ করি ভাই, সীমিত কাটা আমার আয় হয় তাছাড়া এখন শাক-সবজি কেনে সব টাকা খরচ হয়ে যায় তাহলে বাকি বাজার কিনবো কোথাথেকে। তবে আশা করি নতুন সরকার আমাদের মতো মধ্যে আয়ের মানুষের কথা একটু হলেও চিন্তা করবেন।

জয়নাল নামের আরেক ক্রেতা বলেন, বিগত সরকারের সময় বাড়তি দাম দিয়ে সব কিছুই কিনতে হয়েছে। বর্তমান সরকার আসার পর কছিুদিন শাক-সবজি, মাছ, মাংসের কিছুদা দাম কমেছিলো এখন আবার আগের মতই সব কিছুর দাম। বাজারে আসি ঠিকই কিন্ত দাম বেশী থাকায় খালি হাতে অনেক সময় বাসায় ফিরতে হয়।

সুনীল মোদী বলেন, দাদা আমরা সারাদিন খেঁটে সামান্য কয়টা টাকা বেতন পাই তা দিয়ে সংসার চালানোটা এখন কঠিন। মাছ-সবজি না কিনলেও হয় না আবার সকল জাতের মাছ-সবজি কেনাটাও সম্ভব হয়না। বাজারে মাছ-সবজির যে দাম তাতে দেখলেই মন ভরে যায় পেট ভরার কথা এখন আর চিন্তা করিনা।

এদিকে সবজি ব্যবসায়ীরা বলছেন সরকার পতনের পর কিছুদিন সবজির দাম কম ছিলো তাই কমদরে শাক-সবজি বিক্রি করেছি। এখন আড়তে পরিপূণ্য মাল আসছে না আমরা অতিরিক্ত দাম দিয়েই আড়ৎ থেকে মাল কিনতে হয় তাই ক্রেতাদের কাছে কমদরে বিক্রি তরা সম্ভব হচ্ছে না।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির