editor
প্রকাশিত: 11:38 PM, October 17, 2024
পিপি পদে ফয়েজ উদ্দিনকে প্রত্যাখ্যান করে আজ বেলা দেড়টার দিকে বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিট আদালত প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। বিক্ষোভকারী আইনজীবীদের দাবি, ফয়েজ দুই বছর ধরে যুক্তরাষ্ট্রপ্রবাসী ও বিতর্কিত ব্যক্তি। তাঁরা নবনিযুক্ত পিপি এ টি এম ফয়েজকে পরিবর্তনের দাবি জানান।
অন্যদিকে, জামায়াতপন্থী আইনজীবীদের সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিল সিলেট শাখা সব সরকারি কৌঁসুলির নিয়োগ বাতিলের দাবি জানিয়ে আইন উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে। সংগঠনটির অভিযোগ, প্রবাসী থেকে শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধী ব্যক্তিও সরকারি কৌঁসুলি হিসেবে নিয়োগ পেয়েছেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সাবেক সভাপতি ও জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আশিক উদ্দিন আশুক। ফোরামের সাধারণ সম্পাদক বদরুল আহমদ চৌধুরীর সঞ্চালনায় বক্তারা বলেন, ফয়েজ একজন বহুরূপী ও বিতর্কিত ব্যক্তি। তিনি আওয়ামী লীগের রাজনীতি থেকে বিএনপিতে এলেও বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের দীর্ঘ আন্দোলনে তাঁর ভূমিকা ছিল রহস্যজনক।
প্রতিবাদ সমাবেশে বক্তারা আরও অভিযোগ করেন, বিএনপিতে ফয়েজের সাংগঠনিক নিষ্ক্রিয়তা, অনুপস্থিতি ও দলীয় নেতা-কর্মীদের আইনি সেবা প্রদানে তাঁর বিতর্কিত ভূমিকার কারণে একসময় আইনজীবী ফোরামের সভাপতির পদ থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়। তিনি দুই বছর আগে যুক্তরাষ্ট্রের অভিবাসী হয়ে সপরিবার স্থায়ীভাবে সেখানে পাড়ি জমান। গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর পর দেশে ফিরে তিনি পিপি হওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভুল বুঝিয়ে গুরুত্বপূর্ণ পদটি বাগিয়ে নেন।
সভায় বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে হাসান আহমদ পাটোয়ারী (রিপন), আবু তাহের, মোমিনুল ইসলাম, সাইদ আহমদ, এজাজ উদ্দিন, আল আখলাস মুমিন, উবাদুর রহমান ফাহমি, শাহজাহান সিদ্দিকী, আয়েশা সিদ্দিকা, তানভীর আক্তার খান, নজরুল ইসলাম, আবদুল মুকিত (অপি), আলী হায়দার (ফারুক), মিজানুর রহমান চৌধুরী, মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশ চলাকালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ও সদ্য নিযুক্ত মহানগর দায়রা জজ আদালতে পিপি বদরুল আহমদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘পিপি হিসেবে নিয়োগ পাওয়া ব্যক্তি ফয়েজের পরিবর্তন চাই আমরা। এ ছাড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালসহ আরও তিনজন পিপিও যোগ্য ব্যক্তি হননি। যাঁরা সেখানে নিয়োগ পেয়েছেন, জুলাই-আগস্ট বিপ্লবে তাঁদের কোনো অংশগ্রহণই ছিল না। এ ছাড়া তালিকায় জ্যেষ্ঠতাও লঙ্ঘন করা হয়েছে।
বিএনপিপন্থী আইনজীবীদের অভিযোগ প্রসঙ্গে এ টি এম ফয়েজ বলেন, ‘চাওয়া না-পাওয়ার বেদনা থেকে ৮ থেকে ১০ জন প্রতিবাদ করছেন। একসময় ছাত্রলীগ, আওয়ামী লীগ করেছি ঠিক। তবে ২২ বছর ধরে বিএনপির রাজনীতিতে ওতপ্রোতভাবে আমি জড়িত।’
এদিকে বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিল সিলেট শাখা আইন উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দিয়েছে। আজ দুপুরে সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে তারা এ স্মারকলিপি দেয়। সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপিতে স্বাক্ষর করেন সিলেট শাখার সভাপতি মো. আলীম উদ্দিন।
স্মারকলিপিতে বলা হয়, প্রকাশিত আইন কর্মকর্তাদের তালিকায় জিপি হিসেবে যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া পিপি হিসেবেও যুক্তরাষ্ট্রপ্রবাসী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রবাসে অবস্থানকারী একজনকে নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া তালিকায় এমন নামও এসেছে, যাঁরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধী ছিলেন এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে পরিচিত। এ অবস্থায় জিপি ও পিপি তালিকা বাতিল করে আইন পেশায় সৎ, দক্ষ ও যোগ্য ব্যক্তিদের নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত।

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির