editor
প্রকাশিত: 9:05 AM, October 18, 2024
নিউজ ডেস্ক: বুধবার মধ্যরাত থেকেই জানা সাকিব নিরাপত্তাজনিত কারণেই আসছেন না। বুধবার রাত ৮টা পর্যন্ত সব ঠিক থাকলেও রাত বাড়ার সাথে সাথে সাকিব ইস্যুটা অন্যরকম হতে থাকে। সাকিবের কাছে খবর চলে যায়, তিনি যেন ঢাকার গ্রিন সিগন্যাল ছাড়া দেশে না ফেরেন।
ঢাকায় তার কুশপুত্তুল দাহ করা হয়েছে। তার ঢাকা টেস্ট খেলা নিয়ে প্রতিবাদ হচ্ছে। মুহুর্মুহু স্লোগানে মুখর শেরে বাংলার আশপাশ। ব্যানার, ফেস্টুনে সয়লাব হোম অফ ক্রিকেটের গেটের বাইরের রাস্তা।
এমন উত্তপ্ত পরিস্থিতির খবর সাকিবের কাছে দুবাইতে গেল কিভাবে? তিনি কিভাবে জানলেন, ঢাকায় তার বিরুদ্ধে মিছিল হচ্ছে। তিনি যাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্ট না খেলেন, সেটাই চায় ছাত্র-জনতা।
শেষ পর্যন্ত জানা গেল অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতেই সাকিবকে ঢাকায় আসতে ‘না’ করা হয়েছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্বয়ং বিসিবিকে সে নির্দেশনাই দিয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যার পর এক বিবৃতিতে ক্রীড়া উপদেষ্টা জানান, তিনিও চেয়েছেন সাকিব দেশের মাটিতেই অবসর নিক এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হয়েছিল; কিন্তু জনগনের ক্ষোভের কারণেই শেষ পর্যন্ত সাকিবকে আসতে না করা হয়েছে।
আসিফ মাহমুদ বলেন, আমি নিজেও চেয়েছি, সাকিব আল হাসানের মতো একজন ক্রিকেটার দেশের মাটিতে অবসর নিক। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। তবে, প্রথম দিকেই বলেছি সাকিব আল হাসানের আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সাথে সংশ্লিষ্টতার কারণে জনমনে ক্ষোভ রয়েছে। যা স্বাভাবিক।
রাজনৈতিক অবস্থান স্পষ্ট করাসহ জনমনের ক্ষোভ নিরসনে তিনি ফেসবুক পোস্ট দিলেও সাম্প্রতিক প্রতিবাদে প্রতীয়মান হয়েছে যে তা যথেষ্ট ছিল না। যারা প্রতিবাদ করছে তাদেরও তা করার সাংবিধানিক অধিকার রয়েছে।’
ক্রীড়া উপদেষ্টা আরও বোঝানোর চেষ্টা করেন যে, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার সিরিজটা নির্বিবাদে আয়োজন এবং কোনোরকম অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতেই শেষ মুহূর্তে সাকিবকে ঢাকা আসতে না করে দেয় হয়েছে।
তাই তিনি বলেন, কোনপ্রকার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই আপাতত তার (সাকিবের) দেশে খেলতে আসার ক্ষেত্রে নিরুৎসাহিত করে বিসিবিকে পরামর্শ দিতে হয়েছে।
আসিফ মাহমুদ আরও জানান, আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের ভাবমূর্তি রক্ষা করতে গিয়েই সাকিবকে না আসার কথা বলা হয়েছে। তাই তার শেষ কথা, ‘খেলোয়াড়দের নিরাপত্তার পাশাপাশি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের ভাবমূর্তি রক্ষার আশু ব্যবস্থা হিসেবেই এ সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে সকলেরই আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত বলে মনে করি। কোন অভিযোগ থাকলে আইনি প্রক্রিয়ার আশ্রয় নিয়েই তার সমাধান খোঁজা যেতে পারে।’
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,