editor
প্রকাশিত: 9:20 AM, October 18, 2024
নিউজ ডেস্ক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে জবাবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ‘আপনারা সাবেক প্রধানমন্ত্রীর ভারতে অবস্থান নিয়ে জানেন… তাকে এখানে খুব স্বল্প সময়ের নোটিশে চলে আসতে হয়েছিল, মূলত নিরাপত্তা বা সুরক্ষার কারণে। তিনি এখনও সেভাবেই আছেন।’ গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে দেশে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নে তিনি বলেন, ‘ওগুলোর ব্যাপারে আমি কোনও মন্তব্য করতে চাই না।’
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেছেন তিনি।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) গ্রেফতারি পরোয়ানা জারির ব্যাপারে ভারত সরকার এদিন কোনও মন্তব্য করেনি।
সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়ালকে নির্দিষ্টভাবে শেখ হাসিনার এই গ্রেফতারি পরোয়ানা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জবাব এড়িয়ে যান এবং বুঝিয়ে দেন, শেখ হাসিনাকে নিয়ে ভারতের অবস্থান অপরিবর্তিত আছে।
রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরাও (শেখ হাসিনাকে নিয়ে) নানা ধরনের রিপোর্ট দেখেছি। কিন্তু ওগুলোর ব্যাপারে আমি কোনও মন্তব্য করতে চাই না।’
এ মন্তব্যের মাধ্যমে দিল্লি অবশ্য প্রকারান্তরে এটাও স্বীকার করে নিয়েছে যে শেখ হাসিনা ভারত ছেড়ে এখনও কোথাও যাননি, ভারতেই আছেন।
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ