admin
প্রকাশিত: 8:35 PM, October 26, 2024
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাসাস জাতীয় নির্বাহী কমিটির আহবায়ক চিত্রনায়ক হেলাল খান বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা ১৭ বছর বিএনপি ও জাসাস সহ জাতীয়তাবাদী নেতাকর্মীদের ওপর মিথ্যা মামলা, নির্যাতন, জেল-জুলুম, গুম করে নেতাকর্মীদের ওপর নির্যাতন করেছে। আওয়ামী লীগের সন্ত্রাসীদের কারনে ভয়ে কেউ প্রতিবাদ করতে পারেনি। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে গৃহবন্দি করে রেখেছিল স্বৈরাচার শেখ হাসিনা। অসুস্থাতার মধ্যেও উন্নত চিকিৎসা করার জন্য দেওয়া হয়নি। এমনকি দেশনায়ক তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। তিনি আরো বলেন, শহীদ জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর নেতাকর্মীরা শহীদ জিয়াউর রহমানের আদর্শ নিয়ে রাজনীতি করছেন। স্বৈরাচার শেখ হাসিনা পতনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে জাসাসের নেতাকর্মীরা। জাসাসের নেতাকর্মীরা চাঁদাবাজি, সন্ত্রাসী করেনা। তারা সামাজিক উন্নয়নে জন্য নিরলনভাবে কাজ করে যাচ্ছে। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়তে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।
তিনি শনিবার (২৬ অক্টোবর) বিকেলে নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সিলেট বিভাগীয় জাসাসের উদ্যোগে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জাসাস জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ আশরাফুল মজিদ খোকনের সভাপতিত্বে ও সিলেট জেলা জাসাসের সদস্য সচিব রায়হান হোসেন খাঁন এবং মহানগর জাসাসের সদস্য সচিব রাসেল আহমদ রানা এর যৌথ পরিচালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জাসাস জাতীয় নির্বাহী কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাসাস জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম আহবায়ক জাবেদ আহমেদ কিসলু, ইঞ্জিনিয়ার জাকির হোসেন ও জামাল উদ্দিন নাসির, সদস্য শিহাব খান, মিজানুর রহমান মিজান, সায়মন তারিক, ইউরোপ জাসাসের সমন্বয়ক ইকবাল হোসেন।
কর্মী সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা জাসাসের আহ্বায়ক অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, সিলেট মহানগর জাসাসের আহ্বায়ক তাজ উদ্দিন মাসুম, সুনামগঞ্জ জেলা জাসাসের আহ্বায়ক অধ্যক্ষ শেরগুল আহমদ, হবিগঞ্জ জেলা জাসাসের আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, মৌলভী বাজার জেলা জাসাসের আহ্বায়ক শামসুল ইসলাম রাসেল, সিলেট জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আহমদ রানু, হবিগঞ্জ জেলা জাসাসের সদস্য সচিব আলী হোসেন সোহাগ, সুনামগঞ্জ জেলা জাসাসের সদস্য সচিব মনজ্জির হোসেন সুজন, মৌলভী বাজার জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মাকসুদ আহমদ, সিলেট মহানগর জাসাসের যুগ্ম আহ্বায়ক ইফতেখার হোসেন বিপুল, মোহাম্মাদ শাহ্জাহান চৌধুরী, হারুনুর রশিদ, লিটন আহমদ, ফিরোজ আহমদ, দেলওয়ার হোসেন রানা, সিরাজুল ইসলাম সিরাজ, খায়রুল ইসলাম সবুজ, রফিকুল বারী রোমান, ফয়সল আহমদ ও রুজিনা বেগম, সিলেট জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম, জহির চৌধুরী, সাঈদ মেহেদী সাদী, সিএম আরিফ আব্দুল্লাহ, সাজন আহমেদ, মুজিবুর রহমান, খলিলুর রহমান, তসির আলী ও আমীর হোসেন, বিয়ানীবাজার জাসাস রাহেল আহমদ ও স্বপন আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মাদ তাওহীদ জাহান চৌধুরী। কর্মী সমবেশ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে
অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও
সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র হাজী আব্দুল কাইয়ুম জালালি পংকি
প্রতিবছরের ন্যায় এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে পাত্র সম্প্রদায়ের মাঝে ১ টাকায় পূজার বাজার ও ক্ষুদে
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণ, ফ্যাসিবাদের নির্মূল এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তে
সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জিয়া শিশু-কিশোর সংগঠন (জিশিস) এর কেন্দ্রীয় সহ
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র যৌথ উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত। ৯ অক্টোবর শুক্রবার সকাল ১০টায়