admin

প্রকাশিত: 7:06 PM, October 28, 2024

দেশের প্রতিটি গণতান্ত্রীক আন্দোলনে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে

৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে যুবদলের সু-বিশাল শোভাযাত্রা

দেশের প্রতিটি গণতান্ত্রীক আন্দোলনে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে ২দিনের কর্মসূচির শেষ দিনে নগরীতে সু-বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সোমবার (২৮ অক্টোবর) বিকাল ৩টায় নগরীর রেজিস্টারি মাঠ থেকে র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, যুবদল তরুণদের শক্তি এবং তাদের আকাঙ্খার প্রতিনিধিত্ব করে। ১৯৭৮ সালে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের হাতে গড়া এ দল প্রতিষ্ঠাকালীন সময় থেকে দেশের যুবসমাজকে সংগঠিত করে গণতন্ত্র ও দেশের স্বাধীনতা রক্ষায় অবিচলভাবে কাজ করছে। বক্তারা বলেন, স্বৈরাচার হাসিনার পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল যুবদলের। সারাদেশে বিগত জুলাই-আগস্ট আন্দোলনে যুবদলের অনেক নেতাকর্মী শহীদ ও আহত হয়েছেন। এখন বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মানের লক্ষে সারাদেশের ন্যায় সিলেটেও সুসংগঠিত ও শক্তিশালী হচ্ছে যুবদল সহ জাতীয়তাবাদী শক্তি। বক্তারা তারেক রহমানের দিকনির্দেশনায় আগামীর যেকোন আন্দোলন সংগ্রামে প্রস্তুত থাকার জন্য নেতাকর্মীদের আহবান জানান। ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম শেষে গত ৫ই আগস্ট দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে। সেই সংগ্রামে যুবদলের নেতাকর্মীরা সাহসী ভূমিকা রেখেছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যুবদল আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়েছে। এদেশের সার্বভৌমত্ব রক্ষর জন্য ছাত্র-জনতার অভ্যুত্থানের সফল যে পরিণতি, তার ভূমিকা অক্ষুণ্ণ থাকবে। বাংলাদেশের যারা ভালো চায় না, তাদের প্রতিহত করার জন্য যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে।

সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ও মহানগর সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেনের যৌথ পরিচালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক।

সমাবেশে প্রদান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল মান্নান, সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেক এমরান আহমদ চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট শহর যুবদলের সাবেক সভাপতি এমদাদ হোসেন টিপু, সিলেট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, সিলেট মহানগর যুবদলের সাবেক আহবায়ক নজিবুর রহমান নজিব, সিলেট জেলা যুবদলের সাবেক আহবায়ক সিদ্দিকুর রহমান পাপলু ও সিলেট জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম বাদল, সিলেট মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন বেলা, সিলেট জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আলমগীর বক্ত চৌধুরী সোয়েব, মহানগর যুবদলের সহ সভাপতি ময়নুল ইসলাম, মহানগর যুবদলের সহ সভাপতি সুহেল মাহমুদ, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন,মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক  কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক কারুজ্জামান হেলাল, জেলার সাংগঠনিক সম্পাদক মসরুল রাসেল।

এছাড়াও র‌্যালি ও সমাবেশে জেলা ও মহানগর যুবদল এবং এর অধীন ১৩টি উপজেলা, ৫টি পৌর ও ৪২ টি ওয়ার্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।

 

 

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির