admin
প্রকাশিত: 10:10 PM, October 30, 2024
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ এর স্বদেশে প্রত্যাবর্তন উপলক্ষে সিলেট জেলা বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
আজ (৩০ অক্টোবর) বুধবার রাত ৮ ঘটিকায় নগরীর পূর্ব জিন্দাবাজারে স্থানীয় একটি হোটেলের মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, গত ১৫ বছরে তাঁবেদার সরকারের সময় আমরা দেখেছি যারা অপকর্মের সাথে জড়িত তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সাধারণ মানুষদের রাখা হয়েছিল উদ্বেগ ও উৎকণ্ঠায়। ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর স্বৈরশাসক পালানোর পর মানুষ এখন আয়নাঘরের ভীতিমুক্ত। পতিত স্বৈরাচার সরকারের সুবিধাভোগীদের রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় রেখে লক্ষ্যে পৌঁছানো অন্তবর্তীকালীন সরকারের জন্য কষ্টকর হবে।
সংবর্ধনা প্রদান কালে নেতৃবৃন্দ তাদের বক্তৃতায় বলেন, পতিত শক্তি নানা ধরনের উস্কানি দিয়ে যাচ্ছে, কোনোভাবে এই উস্কানির ফাঁদে পা না দেয়ার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, ‘আসুন নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করি।’ আমরা জাতীয়তাবাদীতে বিশ্বাসী, সকলে মিলে শান্তিতে বসবাস করতে চাই।
সংবর্ধিত অতিথির বক্তব্যে কয়ছর এম আহমদ বলেন, ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্র নতুন করে কোনো ধরনের সংকট বা জটিলতায় পড়ুক, এমন পরিস্থিতি সতর্কভাবে এড়িয়ে চলতে হবে।
সিলেট জেলা বিএনপি সভাপতি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী সভাপতিত্বে সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ্ সিদ্দিকী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মামুনুর রশিদ মামুন (চাকসু), শাহ জামাল নুরুল হুদা, শাহাব উদ্দিন আহমদ, এড. হাসান আহমদ পাটোয়ারী রিপন, সিদ্দিকুর রহমান পাপলু, মামুনুর রশিদ মামুন, আনোয়ার হোসেন মানিক, এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, কোহিনুর আহমদ, এড. সাঈদ আহমদ, শাকিল মোর্শেদ, এড. আল আসলাম মুমিন, এড. মোস্তাক আহমদ, জয়নাল আহমদ রানু, আলী আকবর, আজিজুর রহমান, জালাল খান, আব্দুল মালেক, মাহবুব আলম, অর্জুন ঘোষ, মনিরুল ইসলাম তুরন, আহাদ চৌধুরী শামীম, ডাঃ নাজিম উদ্দিন, নাজিম উদ্দিন পান্না, সুদীপ জ্যোতি এষ, দেলোয়ার হোসেন দিনার, শাহীন আলম জয়, সুমেল আহমদ চৌধুরী, রায়হান এইচ খাঁন, আক্তার হোসেন রাজু সহ বহুসংখ্যক নেতাকর্মী।
এছাড়াও সংবর্ধিত অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি তাজরুল ইসলাম তাজুল, ফখরুল ইসলাম বাদল, যুগ্ম সম্পাদক মুজিবুর রহমান ও ফেরদৌস আলম, অর্থ সম্পাদক সালেহ গজনভী, লুবেক আহমদ চৌধুরী, যুক্তরাজ্য যুবদল নেতা মোস্তফা লায়েক, ইকবাল হোসেন, কিবরিয়া ইসলাম, জাহিদ আলী, বিএনপি নেতা আলিফ হোসেন, হুমায়ুন ইসলাম, মুহিব উদ্দিন, আব্দুর রব, নজমুল হোসেন লিটন, রুবেল আহমদ, আশরাফুল মবিন মাহফুজ।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির