editor
প্রকাশিত: 2:15 PM, October 31, 2024
স্পোর্টস ডেস্ক: চট্টগ্রাম টেস্টে ১৫৯ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। স্বাগতিকরা গুটিয়ে যেতে পারতো ৫০ রানের আশেপাশেই। নবম উইকেটে মমিনুল হক ও তাইজুল ইসলামের ১০৩ রানের জুটিতে ১৫০ পার করে নাজমুল হোসেন শান্তর দল।
৪১৬ রান পিছনে থাকতেই অলআউট হওয়ার কারণে বাংলাদেশকে ফলোঅনের সুযোগ পেয়েছে দক্ষিণ আফ্রিকা। সুযোগ কাজে লাগিয়ে আবারও স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠিয়েছে প্রোটিয়ারা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগের দিনই ব্যাকফুটে চলে গিয়েছিল বাংলাদেশ। ৪ উইকেটে মাত্র ৩৮ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল স্বাগতিকরা। আজ তৃতীয় দিনের শুরুটাও ভালো হলো না বাংলাদেশের। ১১ বলের মধ্যে ৪ উইকেট হারায় স্বাগতিকরা। অর্থাৎ ৪৮ রানে ৮ উইকেট নেই বাংলাদেশের।
পতন শুরু হয় নাজুমল হোসেন শান্তকে দিয়ে। এদিন দলীয় সংগ্রহ ১০ রান যোগ হওয়ার আগেই আউট হন তিনি। দিনের চতুর্থ ওভারের কাসিগো রাবাদার পঞ্চম বলে বিহাইন্ড দ্যা উইকেটে ক্যাচ হন শান্ত। উইকেটরক্ষক কাউল ভেরেইনের হাতে ধরা পড়ার আগে ১৭ বলে ৯ রান করেন বাংলাদেশ অধিনায়ক।
পরের ওভারেই আউট হন মুশফিকুর রহিম। ২ বলে ০ রানে ডেন পিটারসনের বলে টনি ডি জর্জির হাতে ক্যাচ হন তিনি।
ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে নতুন ব্যাটার মেহেদী হাসান মিরাজকে (৩ বলে ১) তুলে নেন রাবাদা। ওভারের প্রথম বলেই উইকেটরক্ষক ভেরেইনের হাতে ক্যাচ হন ডানহাতি ব্যাটার। তৃতীয় বলে মাহিদুল ইসলাম অঙ্কনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন রাবাদা।
অভিষেক ম্যাচে ২ বলে ০ রানে আউট হন অঙ্কন। ৪৮ রানে ৮ উইকেট হারায় বাংলাদেশ। এরপর নবম উইকেটে ১০৩ রানের জুটি করেন মমিনুল ও তাইজুল। মমিনুলকে অবশ্য ফিরতে হয় সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে। ১১২ বলে ৮২ রান করে সেনুরান মুথুসামির বলে এলবিডব্লিউ হয়ে যান বাঁহাতি ব্যাটার।
এরপর বেশিক্ষণ টিকতে পারেননি তাইজুল ইসলাম। ৯৫ বলে ৩০ রান করে কেশব মহারাজের হাতে ফিরতি ক্যাচ দিয়ে ফেরত যান তিনি। তাইজুলের আউটে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস। এর আগে প্রথম ইনিংসে ৬ উইকেটে ৫৭৫ রান করে দক্ষিণ আফ্রিকা।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,