admin
প্রকাশিত: 10:22 AM, November 2, 2024
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সম্মিলিত পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক প্রফেসর ড. এ জেড এম জাহিদ হোসেন বলছেন, ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস জাতির ঐক্যের দিন। এই চেতনাকে আবার পুনঃস্থাপিত করতে হবে। ফ্যাসিস্ট সরকার প্রতিহিংসার কারণে দিবসটিকে খাতাপত্র থেকে মুছে ফেললেও মানুষের মন থেকে মুছে ফেলতে পারেনি।
তিনি বলেন, দেশ জাতির চরম ক্রান্তিলগ্নে ১৯৭৫ সালের ৭ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশ নতুনভাবে প্রাণ পেয়েছি। এরমধ্যে দিয়ে জাতীয় অগ্রগতি উন্নয়নের সূচনা হয়। বিপ্লবের এই মহান দিনটিকে মনেপ্রাণে ধারণা করতে হবে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াকে এদেশের মানুষ ভালোবাসে বলেই সিপাহী জনতা বন্দিদশা থেকে মুক্ত করে তাকে ক্ষমতায় বসিয়েছিলেন। এর মাধ্যমে কঠিন সময়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পেয়েছির। কল্যাণ-অগ্রগতির নতুন দ্বার উন্মোচিত হয়েছিল। আমাদের নতুন প্রজন্মের কাছে বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব তুলে ধরতে হবে। তাহলে দেশ জাতি উপকৃত হবে।
তিনি শুক্রবার বিকেলে নগরীর কুমারপাড়াস্থ একটি কমিউনিটি সেন্টারে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (এসপিপি) সিলেট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সম্মিলিত পেশাজীবী পরিষদ (এসপিপি) সিলেটের আহ্বায়ক বিশিষ্ট পেশাজীবী নেতা ডা. শামীমুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব প্রফেসর ডা. শাহনেওয়াজ চৌধুরী এবং আয়োজক কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মো: মোজাম্মেল হকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. ছিদ্দিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, ডা: নাজমুল ইসলাম, সিনিয়র আইনজীবী আশিক উদ্দিন ও সাংবাদিক বদরুদ্দোজা বদর প্রমূখ।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, শাবির প্রো-ভিসি প্রফেসর ড. সাজেদুল করিম, প্রফেসর প্রকৌশলী ড মোহাম্মদ ইকবাল, ডা: জিয়াউর রহমান চৌধুরী, সাংবাদিক খালেদ আহমদ, এডভোকেট বদরুল ইসলাম চৌধুরী, অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, অধ্যাপক ফরিদ আহমদ, প্রফেসর ড আতাউর রহমান (সিকৃবি), প্রফেসর ড রাশেদ হাসনাত, প্রফেসর এমদাদুল হক, প্রফেসর ড মাহবুব ইকবাল, প্রফেসর ড. সালমা আক্তার, প্রফেসর আবদুল আজিজ, এডিশনাল পিপি আল আসলাম মুমিন, ডা: জামিল আহমদ। আলোচনা সভায় বিভিন্ন পেশাজীবী সংগঠনের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির