editor

প্রকাশিত: 2:12 PM, November 2, 2024

১৬ বছর আওয়ামীলীগের সাথে সখ্যতা, দহরম মহরম, গলায় গলায় পিরিত-পটপরিবর্তনের পর এখন বিএনপি পরিচয় !

১৬ বছর আওয়ামীলীগের সাথে সখ্যতা, দহরম মহরম, গলায় গলায় পিরিত-পটপরিবর্তনের পর এখন বিএনপি পরিচয় !

গত ১৬ বছর সিলেট আওয়ামীলীগের সব পর্যায়ের নেতাদের সাথে ব্যবসা, বাণিজ্য, সখ্যতা, দহরম মহরম, গলায় গলায় পিরিত ছিলো ফিনল্যান্ড প্রবাসী যুবলীগ নেতা সাজ্জাদুর রহমান মুন্না কিন্তু ৫ আগস্ট পটপরিবর্তনের পর এখন সে বিএনপি পরিচয় দিচ্ছে!

মুন্নার বেশ কয়েকটি ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে সিলেট আওয়ামীলীগের বিনাভোটের ভুয়া এমপি হাবিব, নাদেল ও মোমেনের সাথে তার অসংখ্য ছবি, এসব ছবিতে আওয়ামী এমপিদের সাথে মুন্নাকে হাস্যজ্জ্ল প্রাণবন্ত ও হৃদ্যতাপূর্ণ সম্পর্কযুক্ত মনে হয়েছে, এছাড়া আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ সহ আওয়ামী নেতাকর্মীদের সাথে মুন্নার ঘনিষ্টতা সর্বমহলে রয়েছে।

বিভিন্ন সূত্র থেকে জানা যায়, ড- মোমেন এখন ফিনল্যান্ড থাকছেন সেখানে ব্যবসা পাতি করছেন তিনি মোমেনের অবৈধ অর্থ আয়ের সব কিছু দেখাশোনা করছে সাজ্জাদুর রহমান মুন্না।

৩১ অক্টোবর একটি বিস্ফোরক মামলায় মুন্নাকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ, তার আটক ও অর্থ পাচার নিয়ে সিলেটের বিভিন্ন দৈনিক পত্রিকায় ১লা নভেম্বর সংবাদ প্রকাশিত হয়। তবে মুন্নাকে আটকের পর তার সহযোগীরা তাকে বিএনপি কর্মী হিসবে উপস্থাপন করতে উঠেপড়ে লেগেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মহানগর বিএনপির এক নেতা বিস্ময় প্রকাশ করে বলেন – মুন্না দেশে আওয়ামীলীগের সাথে চলাফেরা করতো, আওয়ামীলীগের শীর্ষ নেতাদের সাথে ছবি তুলে ফেসবুকে দিতো, তারে কখনো বিএনপির কর্মসূচি আর বিএনপি নেতাদের সাথে দেখিনি।

ছাত্রদল নেতা আব্দুর রহিম বলেন, এতদিন আওয়ামী পরিচয়ে সুযোগ সুবিধা নিয়ে বিএনপি নেতাকর্মীদের হয়রানি করেছে মুন্না, এখন পট পরিবর্তনের পর খোলস পাল্টাতে চাচ্ছে, আওয়ামিলীগ যুবলীগের কেউ যদি বিএনপি যুবদলের পরিচয় দেয় এটা আমরা মেনে নেবোনা, আমরা মামলা হামলা নির্যাতন সহ্য করেছি, আর মুন্নাদের মতো খোলস বদলকারীরা স্বৈরাচারের দোসর, সহযোগী, মিত্র সবই ছিলো।

এই বিষয়ে ২১ নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক জুবেল আহমেদ স্বপন বলেন, সাজিদুর রহমান মুন্না নামে ২১ নং ওয়ার্ড বিএনপি যুবদল ছাত্রদলে কেউ নেই।

বরং, মুন্না নামে ফিনল্যান্ড আওয়ামীলীগের এক প্রবাসী নেতা আমাদের বিগত দিনে অনেক সাফার করিয়েছেন, সে প্রভাব খাটিয়ে পুলিশ দিয়ে আমাদের হ্যারাস করাতো, আমরা কেউ বাসায় ঘুমাতে পারতাম না।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির