admin
প্রকাশিত: 10:51 PM, November 4, 2024
জৈন্তাপুর প্রতিনিধি
জৈন্তাপুরে দলের বিক্ষুব্ধ নেতাকর্মীদের কবলে পড়ে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী নাজেহাল হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে তাঁকে ঘেরাও করে বিক্ষোভ করেন। বিক্ষুব্ধ নেতাকর্মীদের প্রশ্নবানে জর্জরিত হন আরিফুল হক চৌধুরী।
রোববার (০৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ৫নং ফতেহপুর ইউনিয়নের সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড’র আওতাধীন ৭নং গ্যাসকূপ এলাকায় এই ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং আরিফুল হক চৌধুরী রক্ষা পান।
স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, বিগত সরকারের সুবিধাভোগীদের নিয়ে শ্রমিক দলের নতুন কমিটি গঠনের গুঞ্জণ চলছিল। এমতাবস্থায় বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী রোববার সন্ধ্যায় হরিপুরস্থ সিলেট গ্যাস ফিল্ড কার্যালয়ে যান। সেখানে ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে এলাকায় চিহ্নিত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী শ্রমিক নেতাদের সঙ্গে নিয়ে ৭ নং গ্যাসকূপ পরিদর্শনে যান। এ খবরে বিক্ষুব্ধ হয়ে উঠেন দলের স্থানীয় নেতাকর্মীরা। তারা রাস্তা অবরোধ করে আরিফুল হক চৌধুরীকে ডেকে এনে কৈফিয়ত চান। কিন্তু তার কাছ থেকে সন্তোষজনক জবাব না পেয়ে তারা আরও ক্ষুব্ধ হন এবং তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। এ এসময় উত্তেজিত নেতাকর্মীদের কাছে নাজেহাল হন আরিফুল হক। কত টাকা পেয়েছেন -এমন প্রশ্নও করা হয়।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। আরিফুল হককে নিরাপদে এলাকা ছাড়তে সহায়তা করা হয়।
এ ব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি ও ৫নং ফতেহপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবদুর রশিদ বলেন, শুনেছি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট গ্যাস ফিল্ড ও ৭ নং কূপ এলাকা পরিদর্শন করেছেন। এ নিয়ে এলাকায় কী সমস্যা হয়েছে তা জানি না। তাঁর জৈন্তাপুর আগমনের বিষয়টিও জানানো হয়নি।
এ বিষয়ে সিলেট গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জানান, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী গ্যাস ফিল্ডের ৭নং কূপ পরিদর্শনে আসছিলেন। তাঁর সঙ্গে আরো দু’জন লোক ছিলেন। তবে শ্রমিক দলের কমিটি গঠন বিষয়ে কোনো কথাবার্তা হয়নি। শুনেছি তিনি যাওয়ার পথে ঝামেলা হয়েছে।
এ ব্যাপারে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী আরিফুল হক চৌধুরী বলেন, হরিপুরে দলের দুইটি গ্রুপ রয়েছে এটা জানতাম না। জানার পর বিষয়টি সমাধান হয়েছে। তবে, নেতাকর্মীদের তোপের মুখে পড়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির