editor
প্রকাশিত: 2:05 PM, November 5, 2024
গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান আহমদের ক্ষমতার দাপটে ভাতিজার বেপরোয়া চাঁদাবাজি। চাচার ক্ষমতা কাজে লাগিয়ে ভাতিজা কাউছার আহমদ ইউনিয়নের সর্বত্র চাঁদাবাজি করে চলেছে।
অভিযোগে প্রকাশ ডৌবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান আহমদ স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে বেপরোয়া ছিলেন। তিনি দলের নেতাদের সাথে প্রতারণা করেছেন। নিজের ফাঁয়দা হাসিলের লক্ষে আওয়ামী লীগের নেতাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলাফেরা করছেন। এমনকি সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদের কাছ থেকে স্বার্থ হাসিলের জন্য দলের বিরোধিতা করেছেন।
৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে গোয়াইনঘাট বিএনপির অনেক নেতা নিজেদের অবৈধ ফাঁয়দা হাসিল করতে বেপরোয়া হয়ে উঠেছেন। জাফলংয়ে লুটপাটের জন্য যাদের বিরুদ্ধে অভিযোগ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহপরান, বিএনপির বহিষ্কৃত নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ আলম স্বপন, জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ বক্স অন্যতম। কিন্তু এতকিছুর পরও থেমে নেই লুটপাট-চাঁদাবাজি।দিন দিন চাঁদাবাজদের নামের তালিকা দীর্ঘ হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়াইনঘাট উপজেলার সীমান্ত এলাকা দিয়ে অবাধে আসছে ভারতীয় চোরাই চিনি, গরু ও মাদক। এসকল চোরাই পণ্য বেশিরভাগই উপজেলা সদর হয়ে হাকুর বাজার দিয়ে হরিপুরে প্রবেশ করে। আর এই চোরাই পণ্যের গাড়িগুলো হাকুর বাজার পাস দিয়ে মানিকগঞ্জ বাজারে পৌছা মাত্রই ডৌবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান আহমদের ভাতিজা কাওসারের নেতৃত্বে একদল চাঁদাবাজ দেশীয় অস্ত্র নিয়ে গাড়িগুলো আটক করেন। পরে গাড়ি প্রতি ১হাজার টাকা করে আদায় করেন। এনিয়ে স্থানীয়রা প্রভাবশালী নিএনপি নেতা লোকমান আহমদের ভয়ে প্রতিবাদ করা সাহস পায়নি।
গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আহমদের সাথে মুঠো যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি।
গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিএনপিতে কোন চাঁদাবাজের স্থান নেই। লুটপাট-চাঁদাবাজদের কোন ছাড় নেই। আমি লোকমানের ব্যাপারে খোঁজ নিচ্ছি চাঁদাবাজির সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির