editor

প্রকাশিত: 10:13 AM, November 6, 2024

আফগানিস্তানের বিপক্ষে বিকালে মাঠে নামছে বাংলাদেশ

সিরিজের প্রথম ওয়ানডে

আফগানিস্তানের বিপক্ষে বিকালে মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ট্রফির সামনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদী।ট্রফির সামনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদী।

বাংলাদেশ ক্রিকেট কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হচ্ছে নাজমুল হোসেন শান্তরা। গত কয়েক মাস ধরে কেবল টেস্ট ও টি-টোয়েন্টিই খেলেছে। এই দুই ফরম্যাটে বাংলাদেশের পারফরম্যান্স ছিল যাচ্ছে তাই। ৮ মাস পর ফিরতে যাচ্ছে ওয়ানডে ক্রিকেটে। চলতি বছরের মার্চে সর্বশেষ ওয়ানডে খেলা বাংলাদেশ আজ বুধবার বিকাল ৪টায় সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে।

এই ম্যাচ দিয়ে প্রথম ভেন্যু হিসেবে আন্তর্জাতিক ৩০০তম ম্যাচ আয়োজন করতে যাচ্ছে শারজা। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও গাজী টেলিভিশন।

টেস্টে পাকিস্তানকে উড়িয়ে দিতে পারলেও তার পর থেকেই লাল-সবুজদের ভরাডুবি। ভারত, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরেছে সবকটি ম্যাচ। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ যখন ওয়ানডে সিরিজ খেলতে নামছে, তখন নেই সাকিব আল হাসান-লিটন দাসের মতো তারকারাও। তার ওপর র্যাঙ্কিংয়ে কিছুটা পিছিয়ে থাকলেও আফগানরা কঠিন প্রতিপক্ষ। ২২ গজে চোখে চোখ রেখেই কথা বলে তারা। তবে নিজেদের প্রস্তুতি নিয়ে দারুণ সন্তুষ্ট অধিনায়ক শান্ত। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘প্রস্তুতি খুব ভালো। গত কয়েক দিন যেমন অনুশীলন হয়েছে আমরা খুশি। আমার মতে, সবাই নিজেদের খুব ভালোভাবে তৈরি করেছে। আপনি যে সিনিয়র ক্রিকেটারদের কথা বললেন, তারা এখানে নেই। তবে যারা নেই, তাদের নিয়ে আমরা চিন্তা করতে পারবো না। যারা আছে শুধু তাদের নিয়ে ভাবতে হবে। আমি বিশ্বাস করি, এখানে পারফর্ম করার মতো ক্রিকেটার আমাদের দলে আছে। আমার বিশ্বাস, দলের ১৫ জনই এখানে পারফর্ম করতে পারবে।’

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়েই বাংলাদেশের আগামী চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু হচ্ছে। আফগানদের বিপক্ষে তিনটি ওয়ানডের পর বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজে খেলবে আরও তিনটি ওয়ানডে। এই ছয় ওয়ানডে খেলেই আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। শান্ত আফগানিস্তান সিরিজ দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির কথা মনে করিয়ে দিলেন, ‘(চ্যাম্পিয়ন্স ট্রফির আগে) আমাদের হাতে এখানে তিনটা ম্যাচ, ওয়েস্ট ইন্ডিজে তিনটা। প্রস্তুতি ঠিক বলবো না। ছয়টা ম্যাচই খুবই গুরুত্বপূর্ণ। ছয়টা ম্যাচই জেতার জন্য খেলবো। এখান থেকে ওই আত্মবিশ্বাসটা নিয়ে যদি যেতে পারি, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সহজ হবে। আর কোন কম্বিনেশনে আমরা খেলতে চাই, ওই ধারণাটাও এই ম্যাচগুলো থেকে হয়ে যাবে।’

আফগানিস্তান সিরিজের আগে আবারও আলোচনায় ব্যাটারদের ব্যর্থতা। অধিনায়ক শান্ত অবশ্য সেসব নিয়ে পড়ে থাকতে চাচ্ছেন না। তার বিশ্বাস নতুন সিরিজে, নতুন উদ্যোমে ব্যাটাররা ব্যাটিং করবে, ‘যেটা শেষ হয়ে গেছে, শেষ। আমার মনে হয়, এটা নতুন একটা সিরিজ। চেষ্টা থাকবে আমি প্রতিদিন কীভাবে অবদান রাখতে পারি। লক্ষ্য এটাই থাকবে, ম্যাচের যে পরিস্থিতিতে যেভাবে ব্যাটিং করা দরকার সেভাবে যদি করতে পারি তাহলে আমি খুশি থাকবো।’

এমনিতে পরিসংখ্যানের দিক থেকে আফগান থেকে এগিয়ে বাংলাদেশ। এক দিনের ক্রিকেটে এখনও পর্যন্ত ১৬ বার আফগানিস্তানের মুখোমুখি হয়েছে তারা। যেখানে ১০টিতে জয় বাংলাদেশের, বাকি ছয়টিতে আফগানরা। পরিসংখ্যানে এগিয়ে থাকলেও এই সিরিজ জেতা সহজ হবে না তা নিশ্চিতভাবেই বলা যায়। এর মধ্যে নিজেদের সবশেষ সিরিজে ইতিহাস গড়েছিল আফগানিস্তান। প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে ওয়ানডে সিরিজ জিতেছে। এ ছাড়াও ব্যাটিং-বোলিং সব ফরম্যাটেই ভারসাম্য রয়েছে দলটির।

তবে সিরিজ শুরুর আগে দর্শকদের উদ্দেশ্যে বার্তা দিয়ে রাখলেন অধিনায়ক শান্ত, ‘দর্শক তো আমার মনে হয়, শুধু এখানে না, সব জায়গায় গেলেই আমাদের সমর্থন দিতে আসে। এখানেও আমি আশা করবো, গ্যালারিজুড়ে আমাদের সমর্থক থাকবে এবং সমর্থন দেবে। এটা তো অবশ্যই বাড়তি একটা প্রেরণা। কারণ দেশের বাইরে খেলতে এসেছি, এখানেও বাইরে থেকে সমর্থন পাওয়া অনেক বড় একটা ব্যাপার।’

শেষে শান্ত আরও যোগ করলেন, ‘মাঠে আসবেন খেলা দেখতে এবং বাংলাদেশ দলকে অনেক বেশি সাপোর্ট করবেন। এতটুকুই (প্রবাসীদের জন্য বার্তা)।’

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,