editor
প্রকাশিত: 2:46 PM, November 9, 2024
সিলেটে জুলাই বিপ্লবে নিহত ৩৬ জনের তালিকার মধ্যে ১৮ জনের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। আজ শনিবার ( ৯ নভেম্বর) সকাল ১০ টায় সিলেট জেলা প্রশাসনের কার্যালয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের পরিবারকে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়। এসময় বাকি ১২ জনের তথ্য আরও স্বচ্ছভাবে ভেরিফিকেশন করে ক্রমান্বয়ে দেওয়া হবে বলে জানানো হয়।
আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। এসময় সারজিস বলেন, শুধুমাত্র নির্বাচনের জন্য দুই হাজার মানুষ জীবন দেননি, আর অর্ধলক্ষ মানুষ রক্ত দেয়নি। এই মানুষগুলো বিগত ১৬ বছরের দুর্নীতিগ্রস্থ সিস্টেমের কবলে পড়ে দেয়ালে তাদের পীঠ লেগে গিয়েছিল। এখন এই সিস্টেমগুলো সংস্কার না করে নির্বাচন দিয়ে দিলে তো হবে না। এসময় সারজিস জানান, সারা দেশ থেকে আমাদের কাছে ১৬০০ জনের তালিকা এসেছে। এর মধ্যে যাচাইবাচাই করে প্রকৃত শহীদ পরিবারের হাতে আমরা আর্থিক সহায়তা প্রদান করছি।
তথ্যগুলো স্বচ্ছভাবে ভেরিফিকেশনের জন্য কিছুটা সময় লাগলেও খুব দ্রুত সময়ের মধ্যে সব আহত যোদ্ধার কাছে আমাদের আর্থিক সহযোগিতা পর্যায়ক্রমে পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি। আর্থিক সহায়তার চেক হস্তান্তরকালে সমন্বয়করা ছাড়াও উপস্থিত ছিলেন প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং সিলেটে জুলাই বিপ্লবে আহত এবং নিহত পরিবারের সদস্যরা।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির