admin

প্রকাশিত: 8:27 PM, November 10, 2024

প্রশাসনসহ বিভিন্ন সেক্টরে ঘাপটি মেরে বসে আছে ফ্যাসিস্টদের দোষর : তাহসিনা রুশদীর লুনা

প্রশাসনসহ বিভিন্ন সেক্টরে ঘাপটি মেরে বসে আছে ফ্যাসিস্টদের দোষর : তাহসিনা রুশদীর লুনা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দেশ দুইভাগে বিভক্ত ছিল। একদল ছিল শোষক শ্রেণি, আর আমরা সাধারণ জনগণ ছিলাম শোষিত শ্রেণি। স্বৈরাচার আওয়ামী লীগের অত্যাচারে অতিষ্ট জনগন একটি গণঅভ্যূত্থান ঘটিয়ে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে। যার ফলে স্বৈরাচারমুক্ত শোষণমুক্ত একটি স্বাধীন দেশ পেয়েছি। কিন্তু এখনো পূর্ণ স্বাধীনতা অর্জিত হয়নি। এখনো একটি চক্র বারবার দেশের উপর, মানুষের উপর ষড়যন্ত্র করছে। সেই স্বৈরাচার ফ্যাসিস্টদের ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা প্রশাসনসহ বিভিন্ন সেক্টরে ঘাপটি মেরে লুকিয়ে আছে। সুযোগ পেলেই উঠে দাড়ানোর চেষ্টা করবে। এজন্য বাংলাদেশের জনগণকে সজাগ থাকতে হবে।’

১০ নভেম্বর রবিবার দুপুরে সিলেটের বিশ্বনাথ পৌর এলাকার অলংকারী গ্রামে মরহুম হাজী তেরা মিয়া ও সুফিয়া বেগম স্মরণে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইলিয়াসপত্নী লুনা আরও বলেন, ‘আওয়ামী লীগ দল হিসেবে ফ্যাসিস্ট। গত ১৭ বছর বিএনপির নেতাকর্মীদের যে দমন-নিপীড়ন, গুম, হত্যা চালিয়েছে। এরপরও তাদের সাথে কি ভদ্রতা দেখাবেন। তাদের সাথেও সেরকম ব্যবহার করা উচিত ছিল। কিন্তু বিএনপি দল হিসেবে ভদ্র, তাই তাদের মতো বিএনপি এসব করবে না।’

তিনি বলেন, এখনো আমরা ইলিয়াস আলীর সন্ধান বের করতে পারি নাই। বারবার সরকারের কাছে দাবি জানিয়েছিলাম। আমরা অপেক্ষায় ছিলাম যে ফ্যাসিস্ট সরকার পতন হলে আমরা ইলিয়াম আলীকে ফেরত পাবো। কিন্তু বিভিন্নভাবে যোগাযোগ করেও এখনো ইলিয়াস আলীর কোন সন্ধান পাইনি। আমি অনুরোধ জানাবো একটি সুষ্ঠু তদন্ত করে ইলিয়াস আলীসহ গুম হওয়া সকলকে বের করতে হবে এবং গুমের সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। গুমের সংস্কৃতি যাতে দেশে স্থায়ীভাবে বন্ধ করা যায়, বর্তমান সরকার সেই প্রয়োজনীয় ব্যবস্থা যেন গ্রহণ করে।’

যুক্তরাজ্যের ওল্ডহাম বিএনপির সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে পৌর ছাত্রদলের সদস্য সচিব জাকির হোসেন ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর জ্যেষ্ঠ ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. গৌছ আলী, সাধারণ সম্পাদক মোঃ লিলু মিয়া।

নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর একান্ত সহকারী ও সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ময়নুল হক, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, বিশ^নাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সহসভাপতি মিছবাহ উদ্দিন ও সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. মোঃ শামছুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর একান্ত সহকারী ও সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল হক, যুক্তরাজ্য প্রবাসী হাজী মুসলিম আলী, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আরব খান, সাবেক চেয়ারম্যান আবারক আলী, অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, যুক্তরাজ্য প্রবাসী হোসেন মিয়া, অলংকারী ইউনিয়ন বিএনপির সহসভাপতি আলতাব আলী, সাধারণ সম্পাদক মছব্বির আহমদ, বিশ^নাথ পৌর যুবদলের আহ্বায়ক শাহ আমির উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমদ দুলাল, অলংকারী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জুবায়ের আহমদ সুমন, জিয়ামঞ্চ সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আমির আলী, উপজেলা ছাত্রদলের সদস্য আব্দুল কাইয়ুম, ছাত্রদল নেতা শাহ টিপু, আব্দুর রহমান, অলংকারী গ্রামের আব্দুল জব্বার, আপ্তাব আলী, ফুল মিয়া, আশিক মিয়া।

শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন মাওলানা আলাউদ্দিন, স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী গিয়াস উদ্দিন ও শেষে দোয়া পরিচালনা করেন কামালবাজার ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা আব্দুল মালিক।

উল্লেখ্য, শনিবার দিনব্যাপী মরহুম হাজী তেরা মিয়া ও সুফিয়া বেগমের পরিবারের আয়োজনে ও অলংকারী ডেভেলপমেন্ট সোসাইটির সহযোগিতায় এবং ডা. মোঃ শামছুল ইসলামের তত্ত্ববধানে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে এলাকার ৪ শতাধিক চক্ষু রোগিকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির