editor
প্রকাশিত: 2:03 PM, November 11, 2024
সিলেটের আলোচিত যুবলীগ নেতা নাঈম চৌধুরীকে গ্রেফতার করেছে এসএমপির কোতোয়ালী থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার অফিসার্স ইনচার্জ জানান মো. জিয়াউল হক। যুবলীগ নেতা নাঈম চৌধুরীর নামে সিলেটের বিভিন্ন স্থানে একাধিক মামলা রয়েছে।
মঙ্গলবার সকালে নগরীর চারাদিঘীরপার থেকে কোতোয়ালী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে নাঈম চৌধুরীকে গ্রেফতার করা হয়।
এদিকে গত শুক্রবার ওসমানীনগর উপজেলার যুবলীগ নেতা নাঈম চৌধুরী ও মফিজুল ইসলাম ও তাদের সহযোগীদের নেতৃত্বে হামলায় মহিলাসহ গুরুতর আহত হন তিন জন। ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের গাভুরটেকি গ্রামে এই হামলার ঘটনাটি ঘটে। ঘটনায় আহত ৩ জন হলেন ওয়ার্ড যুবদল সভাপতি বশির আহমদের ভাই আব্দুল হান্নান (৫৫), আনোয়ার মিয়া (৫২) ও আব্দুল মান্নানের স্ত্রীয় সুফিয়া বেগম (৫০)। নাঈম চৌধুরী ওসমানীনগরের আওয়ামীপন্থী চেয়ারম্যান শাহেদ আহমদ মুসার সহযোগী হিসেবে বহুদিন ধরে কাজ করে আসছিলেন।
নাঈম ও মফিজুলের নির্দেশনায় তাদের অনুসারীরা সুযোগ বুঝে আব্দুল হান্নান ও আনোয়ার মিয়াকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আক্রমণ করে গুরুতরভাবে আহত কওে পরিবারের লোকদের বাঁচাতে যখনই বাড়ির নারী সদস্য সুফিয়া বেগম ছুটে আসেন তখনই তাকে ও আক্রমণ করেন নাঈমের অনুসারীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত আহতদের চিকিৎসা চলমান রয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির