editor

প্রকাশিত: 5:49 PM, November 11, 2024

পরাজিত অপশক্তির ষড়যন্ত্র রুখতে সবাইকে সতর্ক থাকতে হবে

৩১ নং ওয়ার্ড বিএনপির সমাবেশে খন্দকার মুক্তাদির

পরাজিত অপশক্তির ষড়যন্ত্র রুখতে সবাইকে সতর্ক থাকতে হবে

# জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক তারেক রহমান সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণের যে উদ্যোগ গ্রহণ করছেন তা বাংলাদেশের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। দেশের মানুষ বিএনপির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে আমাদেরকে কাজ করতে হবে। জনগণের ভোটের অধিকার প্রয়োগের মধ্যদিয়ে গণতান্ত্রীক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে খুনি, লুটেরা, টাকা পাচারকারী, দুর্নীতিবাজ মাফিয়া চক্রের সদস্যদের বিচারের ব্যবস্থা করতে কাজ করতে হবে।

তিনি বলেন, জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস। জনগণের বিশ্বাস ও ভালোবাসা অর্জনের মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জনগণ যাতে তাদের ভোটধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ সৃষ্টি করতে আমাদের কাজ করতে হবে। দেশের বিরুদ্ধে পলাতক স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্র থেমে নেই। ক্ষমতা হারিয়ে ৫ আগস্টের পরাজিত অপশক্তি অপচেষ্টায় লিপ্ত রয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে পরাজিত অপশক্তির ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

তিনি সোমবার (১১ নভেম্বর) সিলেট মহানগর বিএনপির আওতাধিন ৩১নং ওয়ার্ড বিএনপি আয়োজিত মুরাদপুর বাজারের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠায় নিরলস ভাবে কাজ করে গিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে সবাইকে সাম্য, মানবিক সমাজ বিনির্মানে কাজ করতে হবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, আমাদের সবাইকে দেশনায়ক তারেক রহমানের নির্দের্শে সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে দলীয় দিক নির্দেশনা মেনে দেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে। সে ক্ষেত্রে সাধারণ মানুষের সহযোগিতায় নিয়ে এগিয়ে যেতে হবে।

৩১ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক রাজন মিয়ার সভাপতিত্বে ও ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. আবুল কালাম এবং লায়েছ আহমদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহ-সভাপতি ডা. নাজমুল ইসলাম, জিয়াউল গণি আরেফিন জিল্লুর, আব্দুর রহিম মল্লিক, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, আব্দুল ওয়াহিদ সুহেল, মতিউল বারী খোরশেদ, সাংগঠনিক সম্পাদ রফিকুল ইসলাম রফিক।

৩১নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য রুবেল আহমদের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে আরো বক্তব্যে রাখেন ও উপস্থিত ছিলেন, আব্দুল মুনিম, নাজিম উদ্দিন, দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, মুর্শেদ আহমদ, শাহিন আহমদ, কয়েস আহমদ সাগর, সেলিম আহমদ সেলু, আমিনুল ইসলাম, ফখর উদ্দিন পংকি, জমির উদ্দিন, সুহেল আহমদ, ফরহাদ আহমদ, ইফতেখার আহমদ পাবেল, ৩১নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহাবুদ্দিন, মইন উদ্দিন, গিয়াস মিয়া, নিজাম মিয়া, সাজ্জাদ মিয়া, লিয়াকত আলী, হারুন রশিদ, আয়াছ আহমদ, কবির মিয়া, এলাকার প্রবীন মুরব্বি ফটিক মিয়া, মসাহিদ মিয়া, খালিক মিয়া, খলিল মিয়া, মকন মিয়া, মানিক মিয়া, শফিক মিয়া, তকবির আলী, আব্দুর রকিব, ময়না মিয়া, জুনেদ আহমদ মুক্তার, নাজির আহমদ, এমদাদ হোসেন, সাহিদ মিয়া, সরফ মিয়া, নজরুল ইসলাম, বিলাল মিয়া, স্বেচ্ছাসেবক দলের নেতা ফেরদৌস আলম, জামাল আহমদ প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির