admin
প্রকাশিত: 10:19 PM, November 12, 2024
সিলেট সদর উপজেলার সাহেবের বাজারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সিলেট সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম।
সোমবার (১১ নভেম্বর) বিকেলে উচ্ছেদ অভিযানে ১টি পাকা দোকান ও বেশ কয়কটি টিনসেটের অস্থায়ী দোকান ভেঙে দেওয়া হয়। অভিযানটি বিকালে শুরু হয়ে চলে রাত সাড়ে ৬টা পর্যন্ত।
সাহেবের বাজারের ভিতরে খোলাবাজারে সরকারি জায়গার উপর রাতের আঁধারে পাকা করে ১টি দোকান ঘর নির্মান করেন ফরিংউরা গ্রামের বাচ্চু মিয়া। বাজারের ভিতরে প্রবেশের চলাচলের রাস্তার উপর তিনি পাকা করে দোকান ঘর তৈরি করেন।
পাকা দোকান ঘর তৈরি না করতে বাচ্চু মিয়াকে কয়েক দফা সরকারি নিষেধ দেওয়া হলেও তিনি তা পাত্তা দেননি। পরে বিষয়টি নিয়ে সাহেবের বাজারের ইজারাদার ও ব্যবসায়ী সমিতির আবেদনের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে সহকারী কমিশনার ভূমি মো. মাহবুবুল ইসলাম উপস্থিত থেকে খোলাবাজারের উপর নির্মিত পাকা দোকান শ্রমিক দিয়ে ভেঙ্গে ফেলা হয়।
পরে বাজারের ভিতরে খোলাবাজারের জায়গার উপর দখল হওয়া সবকয়টি টিনসেটের অস্থায়ী দোকান আগামী ৩ দিনের মধ্যে ভেঙ্গে দিতে নির্দেশ দেওয়া হয়। বিষয়টি তদারকির জন্য বাজারের ইজারাদার ও ব্যবসায়ী সমিতিকে দায়িত্ব দেওয়া হয়।
এ সময় উপস্থিত ব্যবসায়ী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে সহকারী কমিশনার ভূমি মো. মাহবুবুল ইসলাম বলেন, সরকারি প্রতিটি বাজার ২ ভাগে ভাগ করা হয়। চান্দিনা ভিট দোকান ও খোলাবাজার বা তোহাবাজার। খোলাবাজার এর উপর কেউ কোনো ধরনের স্থায়ী কাঠামো তৈরি করতে পারবেন না। শুধুমাত্র বাজারের ফেরিফেরি ভুক্ত ম্যাপ অনুযায়ী যতগুলো চান্দিনা ভিট আছে। ততগুলো দোকান সরকারি ভাবে বন্দোবস্ত দেওয়া হয়। এই বাজারের ভিতর অশং তোহাবাজার বা খোলাবাজার রয়েছে। এ খোলাবাজারে অনেক মানুষ টিনসেট দিয়ে ছোট ছোট করে অস্থায়ী কাঠামো তৈরি করেছেন। এসব অস্থায়ী কাঠামো আগামী ৩ দিনের মধ্যে খোলাবাজারের উপর থেকে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছি। যদি কেউ সরকারি আদেশ অমান্য করে তাহলে বিধি মোতাবেক ব্যবস্থা নিব।
এ দিকে দীর্ঘদিন পর সাহেবের বাজারে উচ্ছেদ অভিযানে খুশি এলাকাবাসী, তারা জানান বাজারের সরকারি জায়গা বিভিন্ন ভাবে মানুষ দখল করতে চায়। সঠিক সময়ে এ অভিযান পরিচালনা করায় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
এ বিষয়ে সিলেট সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মাহবুবুল ইসলাম জানান, সাহেবের বাজারে সরকারি ভূমির উপর এক ব্যক্তি একটি পাকা দোকান তৈরি করেন। এটি চলাচলের রাস্তা ও টুল বাজারের জায়গা হওয়ায় দোকানটি ভেঙ্গে দিয়েছি। তোহাবাজারে কোন অবস্থাতেই স্থায়ী কাঠামো করা যাবে না, কেউ আইন অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে। এ বাজারের আরো বেশকিছু সমস্যা রয়েছে। বাজারের ইজারাদার ও ব্যবসায়ী সমিতির সাথে কথা বলেছি। তাদেরকে দায়িত্ব দিয়েছি বিষয়টি সমাধানের জন্য।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির