admin

প্রকাশিত: 10:46 PM, November 12, 2024

অন্তর্র্বতী সরকার সংস্কার শেষে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবে, প্রত্যাশা মির্জা ফখরুলের

অন্তর্র্বতী সরকার সংস্কার শেষে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবে, প্রত্যাশা মির্জা ফখরুলের

নিজস্ব প্রতিবেদক
অন্তর্র্বতীকালীন সরকার সংস্কার কাজ শেষ করে দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

লালমনিরহাটে আয়োজিত ‘জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে’ একথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আমরা আশা করবো এই অন্তর্র্বতীকালীন সরকার অতি দ্রুত সংস্কার কাজগুলো শেষ করে সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচনের ব্যবস্থা করবে। কারণ নির্বাচন হচ্ছে গেটওয়ে টু ডেমোক্রেসি। আমরা যেখানে যেতে চাই তার প্রধান ফটক হচ্ছে একটা নির্বাচন।’

‘সুতরাং আমরা বিশ্বাস করি যে সমস্ত চ্যালেঞ্জগুলো আমরা মোকাবেলা করছি এগুলো অনেকাংশেই থাকবে না যদি একটা নির্বাচিত সরকার গঠন করতে পারি আমরা। পার্লামেন্ট নির্বাচনের মাধ্যমে নিয়ে আসতে পারি,’ বলেন তিনি।

অন্যান্য তত্ত্বাবধায়ক সরকারের চাইতে এই সরকারের চরিত্রটা ভিন্ন উল্লেখ করে তিনি বলেন, ‘অন্তর্র্বতীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক।’

বিএনপি মহাসচিব বলেন, ‘এই সরকারকে অন্যান্য সরকারের মতো দেখলে হবে না। তারা অন্তত একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্র তৈরি করতে পারেন। আমরা যেটাকে বলি একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারেন। মানুষের আশাগুলোকে বাস্তবায়নের একটা ভিত্তি তৈরি করতে পারেন।’

জনগণকে এই সরকারের প্রতি আরো সহনশীল হওয়ার আহ্বান জানান তিনি। যাতে সংস্কারের কাজগুলো এই অন্তর্র্বতীকালীন সরকার শেষ করতে পারে।

নতুন তিন উপদেষ্টার প্রসঙ্গকে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আমি শুধু এটুকু বলতে চাই যে বিতর্কিত কোনো ব্যক্তিকে অন্তর্র্বতীকালীন সরকারে নেয়ার ব্যাপারে অবশ্যই যারা দায়িত্বে রয়েছেন, বিশেষ করে ড. ইউনূস, তাদেরকে চিন্তা করতে হবে। যাতে নতুন করে বিতর্ক সৃষ্টি না হয় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে।’

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ