editor
প্রকাশিত: 4:23 PM, November 13, 2024
২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় এ প্লাস পেয়ে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ২০২৩-‘২৪ শিক্ষাবর্ষের স্নাতক (পাস) শেণির শিক্ষার্থীদের নিয়ে সিলেটের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজে আজ বুধবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজ গভর্নিং বডির সভাপতি ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, কৃতিত্বপূর্ণ ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে শিক্ষার্থীদেরকে সর্বদা নিবেদিতপ্রাণ থাকতে হবে।
কলেজ অধ্যক্ষ মো নিজাম উদ্দিন তরফদারের সভাপতিত্বে এবং কলেজের বাংলা বিভাগের প্রধান এম. এ আজিজের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ও সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: সিরাজুল ইসলাম এবং কলেজের দাতা সদস্য মো: নজমুল হোসেন।
শিক্ষক পর্ষদের সাধারণ সম্পাদক এম. এ বায়েছের স্বাগত বক্তব্যের পর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক শিরিনা বেগম, কলেজের শিক্ষার্থী তাহিয়া তাবাসসুম, লুৎফা বেগম সিমা, খাদিজা আক্তার নাজিয়া ও ফারজানা আক্তার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক নুরুল ইসলাম, সহকারী অধ্যাপক রোমানা সুলতানা, সহকারী অধ্যাপক তাসলিমা বিলকিস, সংগঠক মাহবুব আলম, শিপলু আহমদ, সাংবাদিক শাহ মো. কয়েছ আহমদ, রেজওয়ান আহমদ, প্রভাষক লাকি বেগম, প্রভাষক হুমায়ুন কবির জুয়েল,মোহাম্মদ ঈমান আলী ইমন, প্রভাষক পাপিয়া ভট্টাচার্য, প্রভাষক খালেদা সুলতানা, প্রভাষক সাবিনা ইয়াসমিন, প্রভাষক ফাহমিদা ইয়াসমিন, প্রভাষক সুমনা আক্তার, প্রভাষক নাসরিন আক্তার প্রমুখ।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির