editor
প্রকাশিত: 12:09 PM, November 14, 2024
নিজস্ব প্রতিবেদকঃ নগরের মদিনা মার্কেটের কালিবাড়ি এলাকায় ব্যাটারীচালিত অটোরিকশার চাঁদা তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৩ নভেম্বর) রাতে প্রায় দুই ঘন্টা ব্যাপি এ সংঘর্ষের ঘটনা ঘটে।
অটোরিকশা চালকরা জানান, কালিবাড়ি এলাকায় দীর্ঘ দিন যাবৎ ব্যাটারীচালিত অটোরিকশা থেকে চাঁদা তোলে আসছিলো একটি চক্র। একল ব্যাটারীচালিত রিকশা, মিশুক, টমটম থেকে গাড়ি প্রতি ৩০ থেকে ৭০ টাকা পর্যন্ত চাঁদা সংগ্রহ করত চক্রটির সদস্যরা। আওয়ামী লীগ সরকার পতনের পর কিছুদিন এসকল অটোরিকশা থেকে চাঁদা তোলা বন্ধ থাকলে হঠাৎ করে চক্রটি আবারো অটোরিকশা চালকদের কাছে চাঁদা দাবি করছিলো। অটোরিকশা চালকরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চক্রটি তাদের কয়েকজন অটোচালকে কালিবাড়ি রোডে গাড়ি আটকিয়ে তাদের গাড়িগুলো ভাংচুর করে একপর্যায়ে অটোরিকশা চালকদের উপর দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা শুরু করে। হামলায় আহত হওয়ার খবর শুনতে পেয়ে অটোরিকশা চালকরা কালিবাড়ি এলাকায় জড়ো হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে দুই পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এসময় মহানগর স্বেচ্ছোসেবক দল নেতা ও ৮নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী আজিজ খান সজিব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টার সময় আহত হন। তিনি রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
খবর পেয়ে সাথে সাথে জালালাবাদ থানার ওসিসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। বর্তমানে এখনো পরিস্থিতি শান্ত রয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির