editor

প্রকাশিত: 4:58 PM, November 14, 2024

আজকের তরুণরাই ভবিষ্যৎ বাংলাদেশের আলোকজ্জ্বল প্রতিনিধি: প্রফেসর অরুণ চন্দ্র পাল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ

আজকের তরুণরাই ভবিষ্যৎ বাংলাদেশের আলোকজ্জ্বল প্রতিনিধি: প্রফেসর অরুণ চন্দ্র পাল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুণ চন্দ্র পাল বলেছেন, আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতের কাণ্ডারি। তোমাদের মতো তরুণদের হাত ধরেই বাংলাদেশ একদিন বিশ্বমঞ্চে দাঁড়াবে। এইচএসসি জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, এটাই উচ্চশিক্ষার ভিত্তি। আমার আশাবাদ, তোমরা যে স্বপ্ন নিয়ে আজ এখানে এসেছো, সেটি সার্থকতা পাবে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) স্কলার্সহোম মেজরটিলা কলেজের অডিটোরিয়ামে জাঁকজমকপূর্ণ আয়োজনে একাদশ শ্রেণির নবীনবরণ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
কলেজ অধ্যক্ষ মো.ফয়জুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জনাব অরুণ চন্দ্র পাল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের, কলেজ পরিদর্শক প্রফেসর ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন।
প্রভাষক শাহাব উদ্দিন আহমেদ ও প্রভাষক আন্নামা চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ শাখার ইনচার্জ প্রভাষক কাজী শাখাওয়াত হোসেন।  এতে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন স্কলার্সহোম সাউথ সুরমার অধ্যক্ষ নাজমুল বারী জামালী, স্কলার্সহোম পাঠানটুলা গার্লস কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুল আজিজ, স্কলার্সহোম মেজরটিলা কলেজের উপাধ্যক্ষ (প্রাথমিক শাখা) নাহিদা খান, স্কলার্সহোম প্রিপারেটরি শাখার উপাধ্যক্ষ জেবেন্নুসা জীবন।
অনুষ্ঠানের সভাপতি ও স্কলার্সহোম মেজরটিলা কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব হক মহতী এ আয়োজনে অংশগ্রহণ করায় প্রফেসর অরুণ চন্দ্র পাল মহোদয় ও অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নবাগত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের  উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের পরিবেশনায় আয়োজিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশাত্মবোধক ও বাংলা ফোক গান, দলীয় ও একক নৃত্য, নাটিকা উপস্থাপনের মাধ্যমে কলেজে এক আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়।
পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক হাসান শাহরিয়ার মজুমদারের নেতৃত্বে আয়োজন কমিটির তত্ত্বাবধানে সার্বিক কর্মকাণ্ড পরিচালিত হয়। এতে সার্বিক শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিল কলেজ বিএনসিসি প্লাটুনের ক্যাডেটস ও রোভার স্কাউটের সদস্যরা।
একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীসহ এতে উপস্থিত ছিলেন কলেজের প্রভাষকবৃন্দ ও অন্যান্য শিক্ষকমন্ডলী।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির