editor
প্রকাশিত: 11:52 AM, November 16, 2024
আগামী ১০ ডিসেম্বর ফেঞ্চুগঞ্জ সারকারখানা সিবিএ নির্বাচনে নিজের ছোট ভাই হুসেন আহমদ পাটোয়ারী শিপনকে সাধারণ সম্পাদক করতে বেপরোয়া হয়ে উঠেছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন।
প্রতিদ্বন্দী প্রাথীদের হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শনের পর এবার মামলায় ঢুকিয়ে গতকাল রাতে দুইজনকে গ্রেফতার করানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ফেঞ্চুগঞ্জ সারকারখানায় কর্মরত হারুনুর রশিদ হারুন ও শ্রমিকদল নেতা আরিফ আহমদ। গোলাগঞ্জ উপজেলার ফুলসাইন্দ গ্রামের মাসুম আহমদ বাদি হয়ে গত বুধবার সিলেট কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। ঐ মামলায় আটক দেখিয়ে হারুন ও আরিফকে শুক্রবার জেল হাজতে প্রেরণ করা হয়। এঘটনায় ফেঞ্চুগঞ্জ সারকারখানা এলাকায় ক্ষোভ, উত্তেজনা ও আতংক দেখা দিয়েছে।
জানা যায়, ৫ আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর থেকে অনেকটা বেপরোয়া হয়ে উঠেছেন বিএনপি নেতা এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর ঘনিষ্টজন হওয়ায় তার সমর্থন নিয়ে সিলেট জেলা বারের বিএনপিপন্থী সিনিয়র আইনজীবীদের পাশ কাটিয়ে নিজে পিপি হওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। সিলেট জেলা বারের সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী এডভোকেট এটিএম ফয়েজকে পিপি হিসেবে নিয়োগ দেওয়া হলে রিপনের নেতৃত্বে সিলেট আদালত পাড়ায় অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হয়, যা ছিল নজিরবিহীন। এঘটনার রেশ কাটতে না কাটতেই নিজের ছোট ভাই হুসেন আহমদ পাটোয়ারী শিপনকে ফেঞ্চুগঞ্জ সারকারখানা সিবিএ এর সাধারণ সম্পাদক বানাতে বেপরোয়া হয়ে উঠেন তিনি। সম্প্রতি ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওহিদুজ্জামান চৌধুরী সুফিকে সাথে নিয়ে রিপন ফেঞ্চুগঞ্জ সারকারখানায় গিয়ে শ্রমিকদের ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। এতে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীরও মদদ রয়েছে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগে জানা যায়, সারকারখানায় কর্মরত বৃহত্তর বগুড়া ও ঢাকার শ্রমিক নেতৃবৃন্দকে সিলেটে ডেকে এনে দফায় দফায় সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, ওহিদুজ্জামান চৌধুরী সুফি ও হুসেন আহমদ পাটোয়ারী শিপন গংরা প্রলোভন ও ভয়ভীতি প্রদর্শন করেন। নির্বাচন থেকে সরে গিয়ে সাধারণ সম্পাদক পদে হুসেন আহমদ পাটোয়ারী শিপনকে বিনা প্রতিদ্বন্দীতায় বিজয়ী করতে চাপ দেন। অন্যথায় নির্বাচনে অংশগ্রহনকারীদের ৫-৭টি মামলায় ঢুকিয়ে জেল কাঠানোর হুমকি দেন তারা। সর্বশেষ ১১ অক্টোবর সিলেটে তলব করে তাদেরকে শাসানো হয়। এতেও কোনো কাজ না হওয়ায় গত ১৩ অক্টোবর গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন্দ গ্রামের মাসুম আহমদ বাদী করে সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্ত মেয়র আনোয়ারুজ্জামানকে প্রধান আসামী করে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। ঐ মামলায় সুকৌশলে হারুন ও আরিফের নাম অন্তর্ভূক্ত করা হয় বলে জানান মামলার বাদি মাসুম আহমদ। গ্রেফতারকৃত নাটোর স্বেচ্ছাসেবক দলের সহ-বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ হারুন ১৭নং ও শ্রমিকদল নেতা আরিফ আহমদকে ১৮নং আসামী।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির