editor

প্রকাশিত: 5:09 PM, November 16, 2024

গোয়াইনঘাটে বিজিবি ক্যাম্পে লুটপাটকারী বিএনপি নেতা পালাতক আসামি শাহিন বেপরোয়া

গোয়াইনঘাটে বিজিবি ক্যাম্পে লুটপাটকারী বিএনপি নেতা পালাতক আসামি শাহিন বেপরোয়া

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিজিবি ক্যাম্পে হামলা-লুটপাটকারী এক ইউনিয়ন বিএনপি নেতার দাপটে অতিষ্ট এলাকার শান্তিকামী মানুষজন। উপজেলা জুড়ে ওই বিএনপি নেতা দাপিয়ে বেড়াচ্ছে। সে উপজেলায় পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম শাহিন আহমদ। ছাত্রজনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হওয়ার পর সারাদেশের মানুষ বিজয় উল্লাসে মেতে উঠেন। কিন্তু শাহিন ওই সময় লুটপাট নিয়ে ব্যস্ত থাকে। গত ৫ আগস্ট বিকালে পশ্চিম জাফলং ইউনিয়নে সোনারহাট বিজিবি ক্যাম্পে শাহিনের নেতৃত্বে হামলা ও লুটপাট করা হয়। এসময় লুটপাটকারীরা বিজিবি ক্যাম্প থেকে লক্ষ লক্ষ টাকার সরকারি সম্পদ লুটের পাশাপাশি দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনী বিজিবির সদস্যরা আহত হন। পরে বিজিবির সদস্যরা তাদের আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়েন। পরে হামলাকারীরা পালিয়ে যান। এঘটনায় সোনারহাট বিজিবি ক্যাম্পের হাবিলদার রহিদুল ইসলাম বাদি হয়ে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় শাহিনসহ তার সহযোগীদের আসামি করা হয়। এরপর তারা মামলা থেকে রক্ষা পেতে ভিবিন্ন প্রকার তালবহানা করতে থাকে। কিন্তু সে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হওয়ায় থানা পুলিশ তার বিরুদ্ধে কোন ধরণের ব্যবস্থা নেয়নি। যার ফলে সে পশ্চিম জাফলং ও মধ্য জাফলং ইউনিয়নে তার ত্রাসের রাজত্ব বিরাজ করছে।

স্থানীয়দের সাথে আলাপকালে জানা যায়, শাহিন গত ৫ আগস্টের আগে স্থানীয় হাদারপর বাজারে গরুর দালালী করে জীবিকা নির্বাহ করতো। কিন্তু ৫ আগস্টের পাল্টে যায় শাহিনের চেহরা। রাতারাতি সে আাঙ্গল ফুলে কলাগাছ।

তারই নেতৃত্বে পশ্চিম জাফলং ও মধ্য জাফলং ইউনিয়নে ভারতীয় চোরাচালানকারীদের নিয়ে সে একটি গ্রুপ তৈরি করা হয়েছে। এই গ্রুপের মূলহোতা কথিত যুবদল নেতা জসিম উদ্দিন ও যুবলীগ নেতা সবুজ। এই গ্রুপের নেতা হলেন শাহিন। পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হওয়ায় থানা পুলিশ তার বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা গ্রহণ করেনি। ফলে সে বেপরোয়া হয়ে উঠেছে। সম্প্রতি নৌকার মাঝিদের কাছ থেকে চাঁদা দাবির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এই ভিডিও যারা ফেসবুকে পোষ্ট করে প্রতিবাদ জানিয়েছে তাদের বিরুদ্ধে শাহিন থানায় অভিযোগ করছেন বলে জানা গেছে। অথচ একজন পলাতক আসামি প্রকাশ্যে থানায় আসা-যাওয়া করেন। কিন্তু তাকে গ্রেফতার করা হয়নি। এনিয়ে থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

গত ৫ আগস্টের শাহিন বেপরোয়া ভাবে এলাকায় লুটপাট শুরু করেছে। তার বিরুদ্ধে দলীয় কোন ব্যবস্থা হচ্ছে না। ফলে থানা পুলিশও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারছে না। বিধায় সে পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপির সাধরণ সম্পাদকের পদকে কাজে লাগিয়ে অবৈধ সুবিদা নিচ্ছে।

অভিযোগে প্রকাশ খাদ্য বান্ধব কর্মসূচির ডিলারশীপ অবৈধ ভাবে হাতিয়ে নিয়েছে শাহিন। কিন্তু সে মাতুরতল বাজারে চাল বিতরণ করার কথা থাকলেও সে দলীয় প্রভাব খাঁিটয়ে তার নিজ এলাকা মনরতল বাজারে বিতরণ করে আসছে। সেই বিতরণেও ব্যপক অনিয়মের অভিযোগ রয়েছে। কার্ডধারীদের ৩০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও ২৫ কেজি চাল দিয়ে থাকে। প্রতি কার্ড থেকে ৫ কেজি করে চাল আত্মসাৎ করছেন সে।

পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপির সাধরণ সম্পাদক এস এম শাহিনের এহেন অনিয়ম-দূনীতি ও লাগামহীন চাঁদাবাজি বন্ধ গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।

বিএনপি নেতা শাহিনের বিষয়ে জানতে চাইলে গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম বলেন, বিএনপিতে কোন চাঁদাবাজের স্থান নেই। চাঁদাবাজ যেই হোক না কেন দলীয় নির্দেশ অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে শাহিনের বিরুদ্ধে এখনো আমাদের কাছে কেউ কোন লিখিত অভিযোগ করেনি। আমরা খোঁজ নিয়ে দেখছি। সত্যতা পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির