editor
প্রকাশিত: 4:48 PM, November 17, 2024
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা-২০২৪ সম্পন্ন হয়েছে। গত শনিবার (১৭ নভেম্বর) সিলেট জেলা শাখার ২ টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রগুলো হল- দি এইডেড হাইস্কুল, ও আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ ২৪ টি স্কুলের প্রায় ৮৫৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। দি এইডেড হাইস্কুল, সিলেট কেন্দ্রের কেন্দ্র প্রধান ছিলেন সিলেট জেলা কমিটির সভাপতি মাওলানা মো: বদরুল আলম ও কেন্দ্র সচিব ছিলেন সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মো: মুহিব উল্লাহ। কেন্দ্র পরিচালনার দায়িত্ব পালন করেন যথাক্রমে পরীক্ষা বাস্তবায়ন কমিটির আহবায়ক ও সিলেট জেলা কমিটির সহ-সভাপতি সাজিদুর রহমান ও সদস্য সচিব মো: মিফতাউল আলম।
পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন- সিলেট সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার কাজী মো: জাফর আহমেদ, ঢাকা কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনঃবাসন সম্পাদক জনাব মো: মোশারেফ হোসেন, কানাইঘাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক ফরিদ আহমেদ, বড়খাল বহুমুখী স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক হামিদুর রহমান, কানাইঘাট সরকারি কলেজের প্রভাষক মো: ইয়াহহিয়া, গোলাপগঞ্জ কামাল এন্ড সামাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন প্রমুখ। সার্বিক বিষয় ও পরিস্থিতি পর্যবেক্ষণ করেন দি এইডেড হাইস্কুল এর সহকারী প্রধান শিক্ষক জনাব ফয়সাল আহমদ স্যার। এ ছাড়াও পরীক্ষা বাস্তবায়নে সহযোগিতা করেন সহ-সভাপতি শাহ মো: শামসুল ইসলাম, সহ-সভাপতি ভুপেন্দ্র কুমার দাস, মাহমুদুল হাসান, কমলেন্দু কুমার দাস, পংকজ দাস, কৃতিশ তালুকদার, মো: ফয়েজ উদ্দিন, মোহিতুষ দাস, সজল দেবনাথ, জাহাঙ্গীর আলম, নিজাম উদ্দিন, জাকিয়া বেগম, শাহেদা খানম, বাবুল মিয়া প্রমুখ।
এদিকে, ছাত্র-ছাত্রীরা খুবই মনোরম ও সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পারায় অভিভাবকেরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির