editor

প্রকাশিত: 5:44 PM, November 17, 2024

শাহজালাল উপশহরে দারুল আজহারের বিজ্ঞান মেলা অনুষ্টিত

শাহজালাল উপশহরে দারুল আজহারের বিজ্ঞান মেলা অনুষ্টিত

সিলেটের সৃজনশীল শিক্ষা প্রতিষ্ঠান দারুল আজহার মডেল মাদরাসা সিলেট ক্যাম্পাসের উদ্যোগে মাদরাসার ৭ম বার্ষিক বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) বিকেল ৪টা থেকে শাহজালাল উপশহর আই ব্লক মাঠে অনুষ্ঠিত এ বিজ্ঞান মেলায় কোমলমতি শিক্ষার্থীদের তৈরীকৃত বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন প্রজেক্ট প্রদর্শিত হয়।
বিজ্ঞান মেলার উদ্বোধনী সেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডঃ সাজেদুল করিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের বাচ্চাদের মাঝে কেউ হবে ডাক্তার, কেউ হবে কৃষিবিদ, কেউ হবে আলেম, কেউ হবে ফিকাহবিদ। এই প্রত্যেকেই আল্লাহর হুকুম মেনে তার সন্তোষ অর্জনের জন্য জনসেবায় নিয়োজিত হবে। আল্লাহ চান, জ্ঞান-বিজ্ঞান, সৃষ্টির সেবা ও যোগ্যতা ও দক্ষতায় মুসলমানরা বিশ্বময় নেতৃত্ব দেবে।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দারুল আজহার ফাউন্ডেশনের ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক সাইফ উদ্দীন আহমদ খন্দকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক শাহ আলম, দৈনিক জালালাবাদের সম্পাদক মুকতাবিসুন নুর, ওসমানী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ হাবীবুল্লাহ সেলিম, শাহজালাল উপশহর কল্যাণ পরিষদের সেক্রেটারি বদরুল আমীন হারুন, সিলকো হোমস প্রাঃ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মাওলানা তাজুল ইসলাম হাসান, আজুমানে তালিমুল কুরআনের সেক্রেটারি জেনারেল মওলানা ইমদাদুল হক নোমানী, জামেয়া নজীবিয়ার প্রিন্সিপাল মাওলানা সালেহ নজীব আল আউয়ুবী, চান্দিনা থানা কওমী মাদরাসা শিক্ষা সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা এমদাদুল্লাহ খান, বিশিষ্ট আলেম মাওলানা আবুল কালাম জাকারিয়া, ই-ব্লক মসজিদের খতীব মাওলানা আসাদ বিন সিরাজ। এছাড়া মেলায় শীর্ষস্থানীয় শিক্ষাবিদ, গবেষক, আলেম, বিশিষ্ট ব্যক্তি ও তরুন সমাজকর্মীগণ উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির