editor
প্রকাশিত: 7:11 PM, November 19, 2024
জৈন্তাপুর প্রতিনিধি::বর্ডার গার্ড বাংলাদেশ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ও গরু জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার আখালিয়াস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)এর অধীনস্থ জৈন্তাপুর বিওপিতে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় গত (১৮ই নভেম্বর) জৈন্তাপুর বিওপির আভিযানিক টহল দল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সকল অভিযানে বিজিবি টহল দল মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ ৯ বোতল, বিয়ার ২৫ ক্যান বিয়ার উদ্ধার করে। পাশাপাশি বুধবার (১৯ শে নভেম্বর) বিজিবির অভিযানে আরো ৪ টি ভারতীয় গরু আটক করা হয়েছে।
বিজিবি জানায় আটককৃত মদ ও বিয়ার সিলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে এবং অন্যান্য মালামাল নিকটস্থ শুল্ক গুদামে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল খন্দকার মোঃ আসাদুন্নবি পিএসসি বলেন, বিজিবি কর্তৃক সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে নিমিত্তে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযানসমূহ পরিচালনা করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির