editor

প্রকাশিত: 9:41 PM, November 19, 2024

দক্ষিণ লক্ষীপাশা গ্রামে ভূমি বিরোধের জেরে হামলায় আহত ১, ঘরবাড়ি ভাংচুর

দক্ষিণ লক্ষীপাশা গ্রামে ভূমি বিরোধের জেরে হামলায় আহত ১, ঘরবাড়ি ভাংচুর

ডেস্ক রিপোর্ট :: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ লক্ষীপাশা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ হামলা চালিয়ে মোঃ তাজ উদ্দিনকে আহত করেছে। একই সাথে তার বাড়ি-ঘরে হামলা, ভাংচুর ও ফলায়িত সবজি ক্ষেতের গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত ১৮ নভেম্বর সোমবার দুপুর সাড়ে ১২টার সময় বাদীর বাড়ি ও কৃষি ক্ষেতে।

এ ব্যাপারে দক্ষিণ লক্ষীপাশা গ্রামের মৃত আকদ্দছ আলীর ছেলে আহত মোঃ তাজ উদ্দিন বাদী হয়ে একই থানার লক্ষণাবন্দ গ্রামের মনির আলী ছেলে স্বপন চৌধুরী, মৌলভী আব্দুর করিমের ছেলে আব্দুস শহীদ, দক্ষিণ লক্ষীপাশা গ্রামের মৃত আকদ্দছ আলীর স্ত্রী রোকিয়া বেগম সহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে বিবাদী করে ১৮/১১/২০২৪ইং তারিখে গোলাপগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ নং- ৩৮৭৬।

অভিযোগ সূত্রে জানা যায়, ৩নং বিবাদী রোকিয়া বেগম, বাদীর সৎ মা। তারা একই বসত বাড়িতে আলাদা আলাদা ঘরে বসবাস করেন। রোকিয়া বেগম সাথে বাদীর মা মৃত আজিবুন নেছার দলিল মূলে প্রাপ্ত ভূমি নিয়ে বিরোধ চলছে। বিষয়টি বিজ্ঞ আদালতে স্বত্ত্ব বাটোয়ারা মামলা চলমান। দক্ষিণ লক্ষীপাশা পশ্চিমপাড়া গ্রামে বাদী তাজ উদ্দিন তার মায়ের ভূমিতে শিম, লাউ সহ বিভিন্ন প্রজাতির সবজির চাষ করেছেন। যাতে ফল সহ ফসল আসা শুরু হয়েছে। জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরিয়া ৩নং বিবাদী রোকিয়া বেগম এর হুকুমে তার মেয়ের জামাই ১নং বিবাদী স্বপন চৌধুরী এর নেতৃত্বে ২নং বিবাদী আব্দুস শহীদ সহ অজ্ঞাতনামা ৪/৫ জন বিবাদীগণ বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে বাদীর চাষকৃত সবজি ক্ষেতের জমিতে অনধিকার প্রবেশ করে সবজি ক্ষেতে সকল গাছ কেটে ফেলে, এতে বাদীর প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনার দিনে দুপুর ১ টার সময় সমূহ বিবাদীগণ তাজ উদ্দিনের বসত বাড়িতে প্রবেশ করে ১নং বাদী দা দিয়ে প্রাণে হত্যার উদ্দেশ্যে বাদী মাথায় কোপ মারলে তিনি সরে যাওয়াতে কোপটি লক্ষভ্রষ্ট হয়ে বাদীর বাম পায়ের হাটুতে পড়ে কাটা রক্তাক্ত জখম হয়। তখন ২নং বিবাদী তার হাতে থাকা লোহার রড এবং অজ্ঞাতনামা বিবাদীগণ তাদের হাতে থাকা লোহার রড, কাঠের রুল সহ দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে এলোপাথাড়ী আঘাত করে বাদীর শরীরের বিভিন্ন স্থানে নিলা, ফুলা, ছেচা জখম করে। বাদী তাজ উদ্দিনের শোর-চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে বিবাদীগণ বাদীকে প্রাণে হত্যার হুমকি দিয়ে চলে যায়। উপস্থিত লোকজন বাদীকে জখমী অবস্থায় উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানিয়েছেন বাদী তাজ উদ্দিন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির