editor
প্রকাশিত: 9:14 AM, November 20, 2024
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টায় ২০২৪ সালের শেষ ম্যাচ খেলতে নেমেছিল আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের লাতিন আমেরিকা কোয়ালিফায়ারের এই ম্যাচে পেরুকে ১-০ গোলে হারিয়ে আলবিসেলেস্তারা।
এই ম্যাচে পেরুকে আতিথেয়তা দেয় আর্জেন্টিনা। বুয়েনসে এইরেসে ম্যাচের একমাত্র গোলটি করেন লাউতারো মার্টিনেজ। ৫৫ মিনিটে লিওনেল মেসির দুর্দান্ত এসিস্টে গোলটি করেন ইন্টার মিলানের ফরোয়ার্ড। জাতীয় দলের জার্সিতে লাউতারোর এটি ৩২তম গোল। এতে আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ ৫ গোলদাতার তালিকায় জায়গা করে নিলেন তিনি।
পেরুর বিপক্ষে একটি এসিস্ট করে রেকর্ড করেছেন মেসি। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসের ৫৮টি এসিস্ট করলেন তিনি। যৌথভাবে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড এটি। এর আগে ৮ বারের ব্যালন ডি’অর জয়ী তারকার সমান এসিস্ট করেছেন আমেরিকার লান্ডন দোনোভান। সব মিলিয়ে ক্যারিয়ারের ৩৭৯তম এসিস্ট করেছেন আর্জেন্টাইন সুপারস্টার।
প্রথমার্ধে গোল করার বেশকিছুু সুযোগ মিস করে পেরু। গোল মিসের মহড়ায় পিছিয়ে ছিল না আর্জেন্টিনাও। সফরকারী পেরুকে প্রায়ই বিপদেই ফেলে দিয়েছিলেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। তবে আর্জেন্টাইন মিডফিল্ডার করা হেড দুটি পেরুর গোলবারের বাইরে দিয়ে চলে যায়। শেষ পর্যন্ত লাউতারোর গোলটিই যথেষ্ট হয় আর্জেন্টিনার জন্য।
১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা। ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে উরুগুয়ে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,