admin

প্রকাশিত: 7:32 PM, November 21, 2024

সিলেটে ইন্টার্নশিপ ছাড়াই পাওয়া যায় ইউনানী বোর্ডের চিকিৎসক নিবন্ধন, নেপথ্যে দপ্তরী সোহেল রানা

সিলেটে ইন্টার্নশিপ ছাড়াই পাওয়া যায় ইউনানী বোর্ডের চিকিৎসক নিবন্ধন, নেপথ্যে দপ্তরী সোহেল রানা

সিলেট সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজে ভূয়া ইন্টার্নশিপ সনদ দিয়ে এবং  ইন্টার্নশিপ ছাড়াই পাওয়া যায় ইউনানী বোর্ডের চিকিৎসক নিবন্ধন। এ চক্রের নেপথ্যে কাজ করছেন কলেজের দপ্তরী সোহেল রানা। খোঁজ নিয়ে এ বিষয়ে পাওয়া যায় নানান অভিযোগ ও প্রমাণাদি।

জানা যায়- সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার শেরপুর গ্রামের মো. আর্জমন্দ আলীর পুত্র মো. লায়েক আহমদকে ভূয়া ইন্টার্নীশীপ দেখিয়ে পেশাগত চিকিৎসক নিবন্ধন যার নং এ-১৬৮৯ দেয়া হয়েছে।  অথচ মো. লায়েক আহমদ সরকারি তিব্বিয়া কলেজ থেকে ইন্টার্নশিপ সম্পন্ন করেন নি। তিব্বিয়া কলেজের ইন্টার্নীশীপ রেজিস্টারে মো. লায়েক আহমদের নাম নেই। সাবেক শিক্ষক ও অধ্যক্ষের স্বাক্ষর জাল করে ভূয়া ইন্টার্নশিপ সনদ দেখিয়ে তিনি এ সনদ পেয়ে যায়। মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে কলেজের একটি চক্র তাকে এই সনদ পাইয়ে দেয়।

কেবল লায়েকই নয়, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সিলেট সরকারি ইউনানী আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হতে ভূয়া ইন্টার্নীশীপ সনদ হাসিল করেন কানাইঘাট উপজেলার পাত্রমাটি গ্রামের আব্দুল করিমের পুত্র অলিউর রহমান। তার  নাম তিব্বিয়া কলেজের ইন্টার্নি রেজিস্টারে নেই, এমনকি খোঁজ নিয়ে জানা গেছে ফুলবাড়ি আজিরিয়া মাদ্রাসা থেকে অলিউর কখনো দাখিল পাশই করেন নি। তারপরও অলিউর রহমানকে ইউনানী বোর্ড থেকে ডিইউএমএস পাশ সনদ দেয়া হয়েছে, যার নং ৮৬৬; তারিখ ৩০/১২/২০০৪ খ্রিস্টাব্দ। ডিইউএমএস পেশাগত সনদের পাশাপাশি ইউনানী এ-ক্যাটাগরির চিকিৎসক নিবন্ধনও পেয়ে যান, যার  নং এ-১০৩৪; তারিখ ১৭/০২/২০১৮ খ্রিস্টাব্দ।

অনুসন্ধানে আরো জানা যায়, বোর্ড সদস্য মো. মনোয়ার হোসেন সোহেল এর নাম ইন্টার্নশিপ রেজিস্টারে না থাকা সত্ত্বেও অনিয়মের আশ্রয়ে চিকিৎসক নিবন্ধন নিয়ে সিলেট বিভাগে বোর্ড সদস্য হয়েছেন।

সিলেট সরকারি ইউনানী আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও ইউনানী বোর্ড সূত্রে অনিয়ম ও দুর্নীতির আরো বহু প্রমাণ পাওয়া যায়। গোলাপগঞ্জ উপজেলার মো. আশরাফ আলী পুত্র জাহেদুর রহমান জাহেদের নাম ইন্টার্নশিপ রেজিস্টারে নেই এবং এসএসসি বা দাখিল পাশের কোনো সনদ না থাকলেও দপ্তরী সোহেল রানাকে ম্যানেজ করে ডিইউএমএস পাশের প্রশংসাপত্র ও ইন্টানিশীপ সনদ পেয়েছেন। জকিগঞ্জের আব্দুল আজিজের মেয়ে দিনা আক্তার সরকারী ইউনানী কলেজে পড়াশোনা করে সনদ পেয়েছেন আয়ুর্বেদিক বিভাগের ডিএএমএস। দিনার নামও ইন্টার্নি রেজিন্টারে নেই, অথচ যাদুবলে তিনিও পেয়ে যান ইউনানী চিকিৎসক নিবন্ধন, যার নং-১২৩৬।

অনুসন্ধানে এসকল অনিয়ম ও দুর্নীতির মূলে ইউনানী বোর্ডের সাবেক রেজিস্টার একেএম হারুনুর রশিদের নাম উঠে এসেছে। দীর্ঘদিন ধরে সরকারি তিব্বিয়া কলেজের দপ্তরী সোহেল রানা ও সিলেট বিভাগের ইউনানী বোর্ড সদস্য মো. মনোয়ার হোসেন সোহেলের নেতৃত্বে একটি চক্র হারুনকে এ কাজে সহযোগিতা করছে।

এদিকে অনিয়ম ও দুর্নীতির ঘটনায় তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে সিলেট বিভাগের ইউনানী চিকিৎসক, শিক্ষার্থীসহ সচেতন মহলে। তারা অবিলম্বে এসব পেশাগত চিকিৎসক সনদ বাতিল এবং এর সাথে জড়িত হারুন, সোহেল, মনোয়ারসহ পুরো চক্রের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির