admin
প্রকাশিত: 7:37 PM, November 21, 2024
ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আগামী ২৩ নভেম্বর শনিবার সিলেটে গণসমাবেশ করতে যাচ্ছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সংগঠনের সিলেট জেলা উত্তর, দক্ষিণ ও মহানগর শাখার যৌথ উদ্যোগে ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে সম্মেলন বাস্তবায়ন কমিটির পক্ষে বৃহস্পতিবার নগরীর লালদিঘীরপারস্থ সংগঠনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সমাবেশ সফলে সকল মহলের সহযোগিতা কামনা করা হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ সভাপতি মুফতি মুজিবুর রহমান।
সংবাদ সম্মেলনে জমিয়ত নেতৃবৃন্দ বলেন, ভারতীয় উপমহাদেশে ধর্ম ও রাজনীতিতে জমিয়তের একটি উজ্জ্বল ইতিহাস রয়েছে। ১৯১৯ সাল থেকে অদ্যাবধি জমিয়ত পাক-ভারত উপমহাদেশের স্বাধীনতা, ধর্ম, রাজনীতি ও সমাজব্যবস্থায় অবদান রেখে আসছে। নেতৃবৃন্দ ১৯৭১ সালে শহীদ হওয়া সকল বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই বিপ্লবে আবু সাঈদ, মীর মুগ্ধ, সিলেটের সাংবাদিক তুরাবসহ সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। জমিয়ত নেতারা বলেন, প্রতিটি রাজনৈতিক সিদ্ধান্ত ও পটপরিবর্তনে রয়েছে জমিয়তের সক্রিয় অংশগ্রহণ। সর্বশেষ চব্বিশের জুলাই-আগস্ট বিপ্লবে জমিয়ত প্রত্যক্ষভাবে অবদান রেখেছে বলে উল্লেখ করেন। নেতৃবৃন্দ জানান, গত ২ আগস্ট সিলেট জেলা ও মহানগর জমিয়তের উদ্যোগে নগরীর কোর্ট পয়েন্টে এক বিক্ষোভ মিছিল হয়েছিলো। আন্দোলনে গোয়াইনঘাট উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহফুজ গুলিবিদ্ধ হন। সিলেট সদর উপজেলা ছাত্র জমিয়তের সহসভাপতি ফরহাদ আহমদ মারাত্মকভাবে আহত হয়েছিলেন। এছাড়াও সিলেট মহানগর, সদর ও বিয়ানীবাজার উপজেলায় কমপক্ষে ২০ জন জমিয়তকর্মী আহত হয়েছিলেন বলে জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, জুলাই আগস্টের রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে এদেশের মানুষ আওয়ামী দু:শাসন থেকে মুক্তি পেলেও চব্বিশের পরাজিত শক্তি নানান ষড়যন্ত্রের মাধ্যমে ফিরে আসার চেষ্টা করছে। কিছু অসাধু রাজনীতিবীদ পতিত স্বৈরাচারকে রক্ষার চেষ্টায় লিপ্ত। কেউ আবার রাজনীতিতে তাদেরকে পুনর্বাসনের অপচেষ্টা করছেন। অন্তর্র্বতীকালীন সরকারের কিছু কার্যকলাপে তারা উদ্বিগ্ন বলে জানান। তারা বলেন, জুলাই-আগষ্ট বিপ্লবের আকাঙ্খা বাস্তবায়ন করতে হলে সকল প্রকার বৈষম্য দূর করে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই। এ লক্ষে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আগামী শনিবার সিলেট রেজিস্টারি মাঠে সিলেট জেলা দক্ষিণ উত্তর ও মহানগর জমিয়তের যৌথ উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে জমিয়তের কেন্দ্রীয় এবং সিলেট বিভাগের সর্বজন শ্রদ্ধেয় উলামায়ে কেরামগণ বক্তব্য রাখবেন। সম্মেলন উপলক্ষে সিলেট জেলা উত্তর দক্ষিণ ও মহানগর জমিয়তের পক্ষ থেকে ব্যাপক প্রস্তÍুতি গ্রহণ করা হয়েছে এবং পুরো সিলেট জুড়ে দাওয়াতি কার্যক্রম অব্যাহত আছে। নেতৃবৃন্দ বলেন, আমরা আশা করছি ২৩ তারিখ সিলেট রেজিস্টারি মাঠে একটি ঐতিহাসিক সমাবেশ হবে এবং সিলেটের ভবিষ্যৎ রাজনীতির জন্য এটি মাইলফলক হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন। নেতৃবৃন্দ এই গণসমাবেশে শরীক হতে সর্বস্তরের সিলেটবাসীকে আহবান জানান এবং সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জমিয়তের সিলেট জেলা উত্তর সভাপতি মাওলানা আতাউর রহমান, সিলেট মহানগরের সভাপতি মাওলানা খলিলুর রহমান, সেক্রেটারী মাওলানা সিরাজুল ইসলাম, সিলেট জেলা দক্ষিণের সেক্রেটারী মাওলানা মোস্তাক আহমদ চৌধুরী, জেলা উত্তরের সিনিয়র সহসভাপতিমাওলানা নূর আহমদ কাসেমী, সেক্রেটারী মাওলানা ইবাদুর রহমান, কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সম্মেলন বাস্তবায়ন কমিটির প্রচার ও মিডিয়া প্রধান মাওলানা মুহিব্বুল্লাহ প্রমুখ।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির