editor
প্রকাশিত: 8:53 PM, November 21, 2024
সাবেক ছাত্রনেতা মুহিন খাঁন এর ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাহী ঈদগাহ এলাকাবাসী ও বন্ধুমহলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) বাদ যোহর শাহী ঈদগাহস্থ হযরত শাহ মীর (রহ.) জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে মুহিন খাঁন এর রুহের মাহফেরাত কামনা করে মোনাজাত পরিচলনা করেন ক্বারী মাওলানা আব্দুর রহমান আমেনী।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব সহ সিলেট বিএনপি, যুবদল, ছাত্রদল এবং শাহী ঈদগাহ এলাকাবাসী ও বন্ধুমহলের নেতৃবৃন্দ।
মিলাদ মাহফিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, মুহিন খাঁন বিএনপির নিবেদিত কর্মী ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা একজন সৎ ও আদর্শবান কর্মী হারিয়েছি। মুহিনের বন্ধুরা দীর্ঘ ২৯ বছর ধরে তার মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করে আসছে। মুহিন ভালো বন্ধু ছিল বলেই তার বন্ধুরা তাকে আজো ভুলে যায়নি। যা দেখে আমি আপ্লুত। আমি মুহিনের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির