editor
প্রকাশিত: 12:15 AM, November 23, 2024
জৈন্তাপুর প্রতিনিধি:: দুইদিন ধরে নিঁখোজ রয়েছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র আশরাফুল ইসলাম সায়েম (১৬)। সে জৈন্তাপুর উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত ১ নং লক্ষিপুর গ্রামের ব্যবসায়ী সাব্বির আহমদ হিরণের পুত্র।
নিঁখোজ সায়েমের পারিবারিক সূত্রে জানা যায়, সায়েমের পরিবার সিলেট সদরের বটেশ্বর খাদিমপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন। গত বুধবার (২০শে নভেম্বর) রাত আনুমানিক ৮ ঘটিকার সময় খাদিমপাড়াস্থ চুয়াবহর বাসা নং – ১৭৭ হইতে নামাজের কথা বলে বের হয়ে যায়।
পরবর্তীতে সে আর বাড়ী ফিরে আসে নি। ওই সময় তার বাড়ী ফিরতে বিলম্ব দেখে পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল আত্মীয় স্বজনের বাড়ীতে খোঁজ নিয়ে তার অনুসন্ধানে পাননি ।
পরেরদিন বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি সহ স্থানীয় বাসিন্দারা তার সন্ধান চেয়ে পোস্ট করতে থাকেন। কিন্তু দিনব্যাপী তার কোন সন্ধান না পেয়ে বৃহস্পতিবার (২১শে নভেম্বর) তার বাবা সাব্বির আহমেদ হিরণ শাহপরান (রহঃ) থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
নিঁখোজ সায়েমের চাচা দিলাল আহমদ জানান, বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় তার পরনে ছিলো লাল খয়েরী রংয়ের টি-শার্ট। ৫ ফুট ৮ ইঞ্চি লম্বা গড়নের সায়েম সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। কোন সুহৃদয়বান ব্যাক্তি তার সন্ধান পেলে ০১৭১৫-৬৪৪৩৪৩( হিরণ) এই নাম্বারে অথবা অফিসার ইনচার্জ শাহ্পরান (রহঃ) থানায় যোগাযোগ করতে সবিনয় অনুরোধ জানিয়েছে তার পরিবার।
এদিকে নিঁখোজ সায়েমের সন্ধান চেয়ে তার বাবার সাধারণ ডায়েরী করার বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরান (রহঃ) থানার ইন্সপেক্টর (তদন্ত) ইন্দ্রনিল ভট্টাচার্য। তিনি জানান নিঁখোজ সায়েমের সন্ধান পেতে কাজ করছে পুলিশ।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির