editor
প্রকাশিত: 8:36 PM, November 23, 2024
পূর্ণাঙ্গ কমিটি পেলো জুলাই বিপ্লবে জন্ম নেওয়া বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে গঠিত ‘টিম অনওয়ার্ড’। মাহদি হাসান তাহসিনকে সভাপতি এবং মো. জিহাদ উল ইসলামকে সাধারণ সম্পাদক করে শনিবার (২৩শে নভেম্বর) সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ১০ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন সংগঠনের আহ্বায়ক জিলাল চৌধুরী এবং সদস্য সচিব রাসেল আহমেদ।
টিম অনওয়ার্ডের সদস্য মো:মহররমের উপস্থাপনায় সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বিপ্লব পরবর্তী বাংলাদেশে আপনাদের অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন ২০২৪ এর অভূতপূর্ব গণ-অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এদেশের ছাত্রজনতা। সারা দেশের ন্যায় সিলেটে-ও ছাত্রজনতা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল ফ্যাসিজমের বিরুদ্ধে। বক্তারা আরো বলেন, বিগত জুলাই বিপ্লবের সময় আন্তসম্পর্ক গড়ে উঠেছিল সমাজের নানা শ্রেণীর মানুষজনের সাথে। আমাদের সিলেট শহরেও যারা সক্রিয়ভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম, তাদের মধ্যে উল্লেখযোগ্য একটা অংশের সমন্বয়ে গড়ে উঠেছিল রিফোর্ম বাংলাদেশ নামে বিশেষ একটি প্লাটফর্ম। আমরা এই প্লাটফর্মের মাধ্যমে বিপ্লব পরবর্তী সময়ে ট্রাফিক নিয়ন্ত্রণে সহযোগিতা, বন্যায় সাহায্য, সামাজিক সংস্কারে সংঘবদ্ধ আওয়াজ তোলা-সহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করেছি আমরা বিগত ৩ মাসে। পরবর্তী সময়ে বাস্তবিক বিবেচনায় আমরা আমাদের প্লাটফর্মের নাম পরিবর্তন করে ‘টিম অনওয়ার্ড’ নাম নির্ধারণ করে কার্যক্রম পরিচালনা করছি। বিগত ২ মাস আমরা আহবায়ক কমিটির মাধ্যমে আমরা আমাদের কার্যাবলী পরিচালনা করেছি।
পূর্ণাঙ্গ কমিটিকে চলতি বছরের ডিসেম্বর মাসের ১ তারিখ থেকে ২০২৫ সালের ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত ১ বছরের জন্য কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির নেতৃবৃন্দ হচ্ছেন -সভাপতি মাহদি হাসান তাহসিন, সাধারন সম্পাদক মো: জিহাদ উল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলী নেওয়াজ, অর্থ বিষয়ক সম্পাদক হাবিবা বেগম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সালিম আহমেদ ইব্রাহীম, গণ-যোগাযোগ সম্পাদক মো:মহররম, আইটি সম্পাদক নাফিম জামান, শিক্ষা বিষয়ক সম্পাদক, আলবির আহমেদ, ক্রিয়া ও সংস্কৃতির বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ সাদ্দাম ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নজরে নিগার।
বিদায়ী আহ্বায়ক এবং সদস্য সচিব নবনির্বাচিত কমিটির উদ্দেশ্য বলেন, আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করি, টিম অনওয়ার্ড আগামী ১ বছরে তার সামর্থ্যের সর্বোচ্চটুকুন দিয়ে সিলেট-সহ পুরো দেশের শিক্ষা, সংস্কৃতি ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রেস কনফারেন্স অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- শিরন সৌরভ, মিনহাজুল ইসলাম সৌরভ, তাহমিদ সামাদ, আবু সুফিয়ান, মো: মাহদি হাসান ছামি, নাহিদুর রহমান, নাহিয়ান খান, সিদরাতুল মুনতাহা ফারদিন, ইমরান হাসমী অভিসহ টিম অনওয়ার্ডের সদস্যবৃন্দ।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির