editor

প্রকাশিত: 8:51 PM, November 23, 2024

স্বৈরাচারী শেখ হাসিনা ১৭টি বছর শ্রমিকদলের নেতাকর্মীদের উপর নির্যাতন করেছে

সিলেট জেলা শ্রমিক দলের কর্মী সভা

স্বৈরাচারী শেখ হাসিনা ১৭টি বছর শ্রমিকদলের নেতাকর্মীদের উপর নির্যাতন করেছে

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা ১৭ টি বছর শ্রমিকদলের নেতাকর্মীদের উপর নির্যাতন চালিয়েছে। তাদের ওপর মিথ্যা মামলা, জেল, জুলুম, নির্যাতন করা হয়েছে। তারপরও জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাকর্মীরা ভয় না পেয়ে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছে। স্বৈরাচারী শেখ হাসিনার পতনে দেশ নতুন করে আবারো স্বাধীন হয়েছে। আমাদের সকলকে এই স্বাধীনতা ধরে রাখতে হবে। তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অসুস্থ্যতা থাকার পরেও বিদেশে পাঠিয়ে চিকিৎসা না করিয়ে স্বেরাচারী শেখ হাসিনা মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে বন্দি করে রেখেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন জাতীয়তাবাদী শ্রমিকদল। এই সংগঠনের নেতাকর্মীরা জিয়াউর রহমানের আদর্শ নিয়ে রাজনীতি করে যাচ্ছে। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সোরমান আলীর নেতৃত্বে সিলেট জেলায় শ্রমিকদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে বলেই আজকে এতো সুন্দর কর্মীসভা সফল হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সিলেট জেলা শাখার উদ্যোগে শনিবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় নগরীর রিকাবীবাজারস্থ কাজী নজরুল ইসলাম অডিটরিয়ামে আয়োজিত কর্মী সভায় উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মীসভায় জাতীয় ও দলীয় সংগীত পরিবেশন করে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে কর্মী সভার উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
সিলেট জেলা শ্রমিকদলের আহবায়ক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ সোরমান আলীর সভাপতিত্বে এবং জেলা শ্রমিক দলের  সদস্য সচিব নুরুল ইসলাম, শ্রমিক নেতা মঞ্জুর আহমদ চৌধুরী লিটন ও শ্রমিক নেতা জুমেল আহমদের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্র্রীয় শ্রমিকদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. এমরান আহমদ চৌধুরী, শ্রমিকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি রহিম বক্স দুদু, শ্রমিক দলের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিদুল ইসলাম মোহন, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব কামরুজ্জামান, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক লায়ন ফরিদ আহমেদ, বরিশাল শ্রমিক দলের আহবায়ক ফয়েজ খান, মৌলভীবাজার শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম রফিক, কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আসাদুজ্জামান বাবুল, চট্রগ্রাম মহানগর বিএনপির আহবায়ক সদস্য গাজী আইয়ুব, ঢাকা জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি. বি-১৮৮৬) এর জয়েন্ট সেক্রেটারি মুজিবুর রহমান, রাঙামাটি বিএনপির শ্রম-বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি শাহজাহান, সহ-সভাপতি এনামুল হোসেন, সাংগঠনিক সম্পাদক বেলাল আহমদ, মহানগর শ্রমিকদলের আহবায়ক ফয়েজ আহমেদ খান প্রমুখ। এছাড়াও সভায় সিলেট জেলা ও মহানগর শ্রমিকদলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির