admin
প্রকাশিত: 10:18 PM, November 23, 2024
দক্ষিণ সুরমার লালাবাজারে শিক্ষানুরাগী দিলু মিয়া মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ সম্পন্ন হয়েছে।
শনিবার সকালে ইউনিয়নের শাহ সিকন্দরস্হ হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) কলেজিয়েট স্কুলে আয়োজিত শিক্ষানুরাগী দিলু মিয়া মেধাবৃত্তি পরীক্ষার হল পরিদর্শন
করেন, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায়।
পরিদর্শন শেষে উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন ,শুধু ভালো ফলাফল করলেই ভালো মানুষ হওয়া যায় না। ভালো ফলাফলের পাশাপাশি নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তাই দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষার্থীদের মেধা ও মননের জন্য শিক্ষা বৃত্তির বিকল্প নেই। তিনি শিক্ষার ব্যাপ্তি ও শিক্ষার্থীদের পড়াশোনা প্রতি উৎসাহিত করতে এমন উদ্যোগের জন্য বৃত্তি প্রবর্তনকারীদের ভূয়সী প্রশংসা করেন। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী হওয়ার আহবান জানান।
এসময় বৃত্তি পরীক্ষার প্রবর্তক ও হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) কলেজিয়েট স্কুল পরিচালনা কমিটির সভাপতি ডাঃ শাকিল আহমদ, বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী ফালাকুজ্জামান চৌধুরী জগলু, লোকমান আহমদ, দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক শফিক আহমদ শফি, সমাজসেবী নাজির হোসেন, মামুন আহমদ, টেনু মিয়া, আব্দুস সালাম, মাসুম আহমদ, হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালিক, সহকারী শিক্ষক মোহাম্মদ মুয়াফিকুল ইসলাম, রাজিব কুমার দত্ত,নার্গিস বাহার চৌধুরী, তিন্নী দেবী,আলমগীর হোসেন,মামুন আহমদ চৌধুরী, শাহানারা বেগম,কলি বেগম,দীপ্ত দেব,মনতোষ সরকার,আজাদ আহমদ,আব্দুল মোজাক্কির মোহাম্মদ ফাহিম,লিপি রানী, বেদানা খানম,জোৎস্না বেগম,প্রতিমা রায়,সোমা বেগম,পলি বেগম,ইমা বেগম, শ্যামলি বেগম,মারজানা বেগম,লিপি বেগম,জুমা বেগম,হেপি নাথ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েকশত শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,দক্ষিণ সুরমার বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম দিলওয়ার আহমদ দিলু মিয়া নিজ বাড়ীর পাশে একই আঙিনায় তিনটি শিক্ষা প্রতিষ্ঠান নিজ হাতে গড়ে তোলে অত্র এলাকার শিক্ষা বিস্তারে ব্যাপক অবদানই রাখেননি বরং তৎকালীন সময়ে গোটা
সিলেটে ব্যাপক সাড়া জাগিয়েছিলেন। তারই স্মৃতি রক্ষার্থে তারই উত্তরসূরী ডাঃ শাকিল আহমদ এ মেধাবৃত্তি পরীক্ষার প্রবর্তন করেন। প্রথমবারের মতো অনুষ্ঠিত এ পরীক্ষায় দক্ষিণ সুরমা, বিশ্বনাথ, ওসমানীনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ গ্রহণ করেন।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির