admin
প্রকাশিত: 10:32 PM, November 23, 2024
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জল যার আসলে জলা তার। কিন্তু জোর যার জলাতার এটা নতুন বাংলাদেশে চলবে না। দুঃখের বিষয় আমরা প্রায় সময়ই একটা কথা শুনি, প্রকৃত মৎস্যজীবী, অমৎস্যজীবী। তার কারণ কি? কারণ একটাই আমরা মৎস্য সম্পদকে মৎস্যজীবীদের কাছ থেকে সরিয়ে নিয়েছি। সম্পদ যার তার হাতে ফিরিয়ে না দিলে মৎস্য সম্পদের রক্ষণাবেক্ষণ হবে না।
তিনি আরো বলেন, মাছের প্রজনন সময়ে, মাছ ধরা বন্ধ রাখতে হবে। প্রয়োজনে মৎস্যজীবীদেরকে ইলিশ মৌসুমের মত প্রণোদনার ব্যবস্থা করা হবে।
শনিবার (২৩ নভেম্বর) সকাল ১১ টায় সিলেটের একটি অভিজাত সেন্টারে হাওরে মৎস্যসম্পদ রক্ষায় স্টেকহোল্ডার কনসাল্টেশন ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এটিএম মোস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী এনডিসি।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের পরিচালক (অভ্যন্তরীণ মৎস্য) মো. জিয়া হায়দার চৌধুরী।
প্রবন্ধ উপস্থাপন করেন মৎস্য অধিদপ্তরের উপ- পরিচালক ( মৎস্যসম্পদ) বরুণ চন্দ্র বিশ্বাস।
বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের (অতিরিক্ত সচিব) সৈয়দা নওয়ারা জাহান, সিলেটের জেলা প্রশাসক মো.শের মাহবুব মুরাদ, মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস, হবিগঞ্জ জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান, কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক রুবেল মাহমুদ, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সাব্বির আহমদ আকঞ্জি, ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জুড়ি উপজেলার মৎস্য অফিসার মোঃ মনিরুজ্জামান ও দক্ষিণ সুরমা উপজেলা মৎস্য অফিসার সুনন্দা রানী মোদক।
হাওরে মৎস্যসম্পদ রক্ষায় স্টেকহোল্ডার কনসাল্টেশন ওয়ার্কশপে উপস্থিত ছিলেন ২৩ টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ডীন, কৃষি কর্মকর্তা বৃন্দ, হাওর অঞ্চলে মাঠ পর্যায়ে কর্মরত মৎস্য অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধি, বিভিন্ন উপজেলা থেকে আগত মৎস্যজীবীগণ।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির