editor

প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৪

বাড়ছে শীতের তী ব্র তা, তা প মা ত্রা নামল ১৩.৫ ডিগ্রিতে

বাড়ছে শীতের তী ব্র তা, তা প মা ত্রা নামল ১৩.৫ ডিগ্রিতে

6

অনলাইন ডেস্ক
উত্তরের জেলা দিনাজপুরে বাড়ছে শীতের তীব্রতা। গত কয়েকদিনের তুলনায় আজ তাপমাত্রা আরও কমেছে। শীতের মাত্রাও অনেকটা বেড়েছে। শীতের কারণে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।

5

গত কয়েকদিন ধরেই জেলায় শীত অনুভূত হচ্ছে। ভোর থেকে শুরু করে সকাল পর্যন্ত কুয়াশা পড়ছে। সকাল ৯টা পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। আবার বিকালের পর থেকে কুয়াশা পড়ছে। সেই সঙ্গে বাড়ছে শীতের তীব্রতা।

5

শীতে দিনাজপুর শিশু হাসপাতাল ও সদর হাসপাতালে জনিত রোগীর সংখ্যা অনেক বেশি। নিউমোনিয়া, শ্বাসকষ্ট, হাঁপানিসহ বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধ মানুষ।

গত এক সপ্তাহ ধরে ১৭ ডিগ্রি থেকে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে তাপমাত্রা। সোমবার (২৫ নভেম্বর) সকাল ৭টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর দিনাজপুরের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, দিনাজপুর অঞ্চলে ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করেছে। সোমবার সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ ভাগ, বাতাসের গড় গতিবেগ ছিল ঘণ্টায় দুই কিলোমিটার। রোববার যেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

5

আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন আরও জানিয়েছেন, ডিসেম্বর মাসে শীতের তীব্রতা আরও অনেক বৃদ্ধি পাবে। সেই সঙ্গে বয়ে যেতে পারে শৈত্য প্রবাহ।

3

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

সিলেটে ছাত্র-জনতার ওপর হামলা: আওয়ামী লীগ নেতা বিল্লাল গ্রেফতার

সিলেটে ছাত্র-জনতার ওপর হামলা: আওয়ামী লীগ নেতা বিল্লাল গ্রেফতার

7 সিলেটে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা বিল্লাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার

তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

5 সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও

জিন্দাবাজার ওভারসীজ সেন্টার ভাঙা ও লিজ গ্রহিতাদের উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ, জেলা প্রশাসকের সিদ্ধান্ত স্থগিত’

জিন্দাবাজার ওভারসীজ সেন্টার ভাঙা ও লিজ গ্রহিতাদের উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ, জেলা প্রশাসকের সিদ্ধান্ত স্থগিত’

8 সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত বাংলাদেশ ওভারসীজ সেন্টার ভবন ভাঙা ও লিজগ্রহীতা ব্যবসায়ীদের উচ্ছেদে জেলা প্রশাসনের সিদ্ধান্তের ওপর মহামান্য হাইকোর্ট

সীমানা ছাড়ানো প্রেম: ভারতীয় তরুণীকে বিয়ে করে ‘রমেশ চন্দ্র’ নামে পরিচিত আলম খান মুক্তি

সীমানা ছাড়ানো প্রেম: ভারতীয় তরুণীকে বিয়ে করে ‘রমেশ চন্দ্র’ নামে পরিচিত আলম খান মুক্তি

5 গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এখন ইউরোপের দেশ

ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা পেয়েছে ৩৭ হাজার ৮১৪ পরিবার

ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা পেয়েছে ৩৭ হাজার ৮১৪ পরিবার

8 ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও

মৌলভীবাজারে পাহাড়ি ঢলে ৫ শতাধিক পরিবার পানিবন্দি

মৌলভীবাজারে পাহাড়ি ঢলে ৫ শতাধিক পরিবার পানিবন্দি

7 মৌলভীবাজারে টানা ৩ দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি

7 আগামীকাল বৃহস্পতিবার দুপুর ৩টায় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রার মাঠ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সিলেট আগমন উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে

জালালাবাদে গরু চুরি নিয়ে লঙ্কাকাণ্ড: গণধোলাইয়ের পর ২ জন হাসপাতালে, উত্তপ্ত এলাকা

জালালাবাদে গরু চুরি নিয়ে লঙ্কাকাণ্ড: গণধোলাইয়ের পর ২ জন হাসপাতালে, উত্তপ্ত এলাকা

3 স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নে গরু চুরিকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। চুরিকৃত গরুর টাকা

1
6