editor
প্রকাশিত: 4:35 PM, November 25, 2024
বড়লেখা উপজেলার নারী শিক্ষা একাডেমি কলেজের নিয়মিত গভর্নিং বডি গঠনের লক্ষ্যে বর্ণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীনকে এডহক কমিটির সভাপতি মনোনীত করেছে জাতীয় বিশ^বিদ্যালয়। এছাড়া ঐ কমিটিতে বিদ্যোৎসাহী সদস্য করা হয়েছে ছাত্রনেতা আরিফুল ইসলামকে।
গত ১৪ নভেম্বর জাতীয় বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার এডহক কমিটির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য মনোনীত করেন।
বর্ণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীনকে এডহক কমিটির সভাপতি ও ছাত্রনেতা আরিফুল ইসলামকে বিদ্যোৎসাহী সদস্য মনোনীত হওয়ায় বিভিন্ন মহল থেকে তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানানো হয়েছে।
বিদ্যোৎসাহী সদস্য মনোনীত হওয়া ছাত্রনেতা আরিফুল ইসলাম বলেন, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু ভাইয়ের ঐকান্তিক প্রচেষ্টায় এডহক কমিটির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য মনোনীত করেছেন জাতীয় বিশ^বিদ্যালয়। তাঁর (সাজু ভাইর) প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
অপরদিকে এডহক কমিটির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু, বড়লেখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি নসিব আলী, বড়লেখা উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম খোকন, মৌলভীবাজার জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আব্দুল কাদির পলাশ, বড়লেখা উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক রায়হান মোহাম্মদ মুজিবসহ বিভিন্ন সংগঠন।
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির