admin

প্রকাশিত: 7:50 PM, November 27, 2024

সিলেটে শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জুলাই গণহত্যার বিচারের দাবিতে

সিলেটে শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন’ উপলক্ষ্যে “জুলাই গণহত্যার বিচারের দাবিতে”  সিলেটে শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আজ ২৭ নভেম্বর বুধবার সিলেটের ঐতিহাসিক রেজিস্টারি মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর আম্বরখানায় গিয়ে সমাবেশের মাধ্যমে ছাত্রশিবির সিলেট মহানগর আয়োজিত এ কর্মসূচি শেষ হয়।
উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শরীফ মাহমুদ এর সভাপতিত্বে, মহানগর সেক্রেটারি শাহীন আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রহিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক সিদ্দিক আহমদ।
প্রধান অতিথির বক্তব্য কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রহিম বলেন, জুলাই গণহত্যার সাথে জড়িত সকলের বিচার অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে।ফ্যাসিবাদের দোসর অনেকের জামিন হচ্ছে যা দু:খজনক।
 তিনি বলেন,গতকাল চট্টগ্রামে একজন বিশিষ্ট আইনজীবীকে হত্যা করা হয়েছে। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। তিনি আরো বলেন,ছাত্রদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব নয় ঐক্য গড়ে তুলতে হবে। কোনো ট্রাপে পা দেওয়া যাবেনা।
বিশেষ অতিথির বক্তব্য সিদ্দিক আহমদ বলেন, ৫ই আগষ্ট ফ্যাসিবাদী হাসিনার পতনের থেকে তারা বিভিন্ন বামে দেশিকে অস্ততিশীল করছে। তারা ক্যাম্পাসগুলো কে নিয়ে ষড়যন্ত্র করছে। তিনি বলেন, ইসকনের উগ্র সন্ত্রাসীদের মাধ্যমে এ দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, এগুলো সুস্পষ্টভাবে ভারতের পেস্ক্রিপশনে হচ্ছে।
সভাপতির বক্তব্য মহানগর সভাপতি শরীফ মাহমুদ বলেন, জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। আজকে আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদের দোসররা,ভারতের তাবেদাররা বাংলাদেশের এই অভ্যুথান কে নিয়ে,  এই স্বাধীনতা কে নিয়ে নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে।  তিনি বলেন, জুলাইয়ের গনহত্যাকারীদের অবিলম্বে বিচারের মুখোমুখি করতে হবে।
মিছিল ও সমাবেশে অনন্যদের মধ্য উপস্থিত ছিলেন, শাবিপ্রবির সভাপতি তারেক মনোওয়ার, সিলেট জেলা পূর্ব সভাপতি মারুফ আহমদ, জেলা পশ্চিম সভাপতি নজরুল ইসলাম। উক্ত কর্মসূচিতে সিলেট মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির