editor
প্রকাশিত: 8:31 PM, November 27, 2024
নিজস্ব প্রতিবেদকঃ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসক কর্তৃক গঠিত ম্যাজিস্ট্রেট ও অপারেশন টিম তারাপুর চা-বাগানের দেবোত্ত সম্পত্তির উপর অবৈধভাবে দখলকৃত স্থাপনা পর্যবেক্ষণ করেছেন। বুধবার (২৭ নভেম্বর) বিকেলে এ সকল অবৈধ স্থাপনা চিহ্নিত করে উচ্ছেদের বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পর্যবেক্ষণ করেন তারা।
পর্যবেক্ষণ শেষে জবরদখলে থাকা দেবোত্ত সম্পত্তি উদ্ধারে
নতুনভাবে তালিকা তৈরি করা হবে বলে জানান । তাছাড়াও অবৈধ দখলের হাত থেকে রক্ষার উদ্দেশ্যে তারাপুর চা-বাগানের রাধাকৃষ্ণ মন্দিরসহ বাগানের সকল উন্নয়নমূলক কাজ তথা তারাপুর চা-বাগানের আয়ের উদ্দেশ্যে নির্মিত দোকান কোটা তৈরিতে বাধা দানকারী ও বাগানের সার্বিক পরিস্থিতি সরজমিনে দেখার জন্য বাগান পরিদর্শন করেছেন।
পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন এডিসি রেভিনিউ, সরহকারি কমিশনার ভূমি সদর, সরকারি কমিশনার ভূমি মহানগর, ইউনিয়ন ভূমি সরকারী কর্মকর্তা, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, তারাপুর চা-বাগানের ম্যানেজার, জালালাবাদ থানা, এয়ারপোর্ট থানা এবং কোতোয়ালি থানা কর্মকর্তাবৃন্দসহ আরো অনেকে।
উল্লেখ্য সিলেটের আলোচিত তারাপুর চা বাগানের শতকোটি টাকার দেবোত্তর সম্পত্তিতে অবৈধভাবে স্থাপনা বানিয়ে দখল করে আছে একাধিক ব্যক্তি। এসকল ভূমিখেকোরা বিভিন্ন সময় পৈতৃক সম্পত্তির মালিক সেজে ওই সম্পদ অন্যের কাছে বিক্রিও করেছে। তারাপুর চা- বাগানের পার্শ্ববর্তী বড়গুল এলাকার পোয়াইন টিলা ওরফে পোয়াং টিলা নামের ওই সম্পত্তির দখল ঠেকিয়ে রাখতে গড়ে তোলা হয়েছে প্রতিষ্ঠান ও বেশ কিছু বসতবাড়ি। ভিন্ন দাগ ও চা বাগান এলাকা থেকে দূরে হওয়ায় সেখানে ভিন্ন ভিন্ন মালিক ও দখলদারের দৌরাত্ম্য অব্যাহত রয়েছে। ইতিমধ্যেই এসব দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে বাগান কতৃপক্ষ।
বাগান ম্যানেজার রিংকু চক্রবর্তী বলেন, তারাপুর চা-বাগানের দেবোত্ত সম্পদের দলিল অনুযায়ী প্রায় ৫০০ একর জায়গা রয়েছে। ২০১৬ সালের একটি ডকুমেন্টস অনুযায়ী দেখা যায় ৩২৩.০৮ একর জায়গা। এখন বর্তমানে তারাপুর চা-বাগানের ১৩০ একর জায়গা আমরা বাগান কতৃপক্ষ ধরে রাখতে পেরেছি বাকি জায়গা সকলই অবৈধ দখলে রয়েছে। আমরা প্রশাসনকে নিয়ে একাধিক জায়গা দখল মুক্ত করলে পরবর্তীতে দেখা যায় দখলদাররা আবার অবৈধ স্থপনা গড়ে তোলেন। আগামীতে প্রশাসন দেবোত্তর সম্পদে অবৈধ দখলবাজদের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নিবেন বলে প্রশাসন জানায়।
7 সিলেটের স্কলার্সহোম মেজরটিলা কলেজে ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। নবীন শিক্ষার্থীদের কলেজের শিক্ষা কার্যক্রম,
7 সিলেট নগরীর ধোপাদিঘীপাড়স্থ সিলেট সিটি শপিং সেন্টারটি আগামী ৩ মাসের মধ্যে ব্যবসায়ী ও মালিকদের কাছে হস্তান্তর করা হবে। ইতোমধ্যে
3 5 ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩
2 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
5 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
7 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
1 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
4 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল