admin
প্রকাশিত: 3:26 PM, November 29, 2024
সিলেট নগরীর মজুমদারী মসজিদে শুক্রবার (২৯ নভেম্বর) জুম্মার নামাজ শেষে মুসল্লী ও এলাকাবাসীর সাথে কুশল বিনিময় কালে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশের মাটিতে আর কোনো স্বৈরাচার বা ফ্যাসিসকে চাই না মানুষ। ফ্যাসিবাদী রাজনীতি চিরতরে নির্মূল করতে হবে। সকল গুম ও খুনের বিচার করতে হবে। এমন একটি দেশ গড়তে হবে, যেখানে ভয়-ভীতি থাকবে না। সবার কথা শোনা হবে। ছেলে-মেয়েদের দেশ ত্যাগের তাড়না থাকবে না। আগামীর বাংলাদেশ হবে এমন গর্বের দেশ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফাকে আগামী দিনের রাষ্ট্র মেরামত ও পরিচালনার রূপরেখা মানুষের কাছে পৌছে দিতে হবে। বিগত স্বৈরাচার সরকার ১৭ বছরের শাসনকালে এ দেশের মানুষের যেসব মৌলিক অধিকার কেড়ে নিয়েছিলো, তার থেকে দেশের মানুষকে মুক্তি প্রদানের সনদ হচ্ছে এই ৩১ দফা। মানুষ যেন সুবিচার পায়, মাথা উঁচু করে নিজের অধিকার নিয়ে বাঁচতে পারে- ৩১ দফা হচ্ছে তার রূপরেখা। তিনি দেশের সাম্প্রতিক অস্থিতিশীল অবস্থার কথা উল্লেখ করে সবাইকে সতর্ক থাকতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে চলার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, যুগ্ম-সম্পাদক শামীম মজুমদার, আব্দুল ওয়াহিদ সোহেল, প্রকাশনা সম্পাদক দেওয়ান আরাফাত জাকি, স্থানীয় সরকার সহ সম্পাদক মিনহাজ পাঠান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক সৈয়দ সারোয়ার রেজাসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্নস্থরের নেতাকর্মীবৃন্দ।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির